১/১. অধ্যায়ঃ

সিলসিলা সহিহা হাদিস ৭ - তাকওয়া ও মর্যাদার আসল মানদণ্ড

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

সর্বোত্তম মানুষ কে: তাকওয়া ও ইলম-আমলের শিক্ষা

সিলসিলা সহিহাহাদিস নম্বর ৭

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হলো, সর্বোত্তম মানব কে? তিনি বললেনঃ যে সর্বাধিক আল্লাহভীরু (সেই সর্বোত্তম মানব)। সাহাবীগণ বললেন, আমরা এ ব্যাপারে প্রশ্ন করিনি। তিনি (রাসুলুল্লাহ) বললেন, সর্বোত্তম মানব ইউসুফ (আঃ) যিনি আল্লাহর নবী, আবার নবীর পুত্র অনুরূপভাবে তাঁর পিতাও নবীর পুত্র। তাঁর দাদা আবার খালিলুল্লাহ [ইব্রাহীম (আঃ)] -এর পুত্র। সাহাবীগণ আরজ করলেন, আমরা এ ব্যাপারেও প্রশ্ন করিনি।রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তবে আরবের সম্ভ্রান্তদের (মর্যাদার উৎস বা আকর) সম্পর্কে জানতে চাও? মানুষ সম্ভ্রান্ত (মর্যাদার আকর) জাহেলী যুগের সম্ভ্রান্তগণ ইসলামী যুগেও সম্ভ্রান্ত যদি তারা বিদ্যায় অগ্রগামী হয় (অর্থাৎ, ইলম ও আমলে প্রাবল্যতা লাভ করে)। (আস্‌-সহীহাহ/৩৯৯৬)

হাদীসটি আবূ হুয়ায়রা (রাঃ) মারফূ’ সূত্রে রিওয়ায়াত করেছেন। হাদীসটির শায়খাইনের শর্তে সহীহ্‌। হাদীসটি ইমাম দারেমী (রহঃ) তার -এর হা. ২২৩, সহীহ্‌ বুখারী হা. ৩৩৫৩, ৩৪৯০ এবং সহীহ মুসলিম- ৭/১০৩; হাদীসটি সহীহ্‌।

সিলসিলা সহিহা হাদিস ৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম মানুষ কে? তিনি প্রথমে বলেন, যে সর্বাধিক আল্লাহভীরু, সেই সর্বোত্তম। সাহাবীরা জানান, তারা এ বিষয়ে জানতে চাননি। এরপর তিনি ইউসুফ আলাইহিস সালামের কথা বলেন, যিনি নিজে নাবী, নাবীর পুত্র, নাবীর পৌত্র এবং খলিলুল্লাহ ইব্রাহীম আলাইহিস সালামের বংশধর। সাহাবীরা আবার বলেন, তারা এ বিষয়েও জানতে চাননি। তখন তিনি আরবের সম্ভ্রান্তদের প্রসঙ্গে বলেন, জাহেলী যুগের সম্ভ্রান্তরা ইসলামী যুগেও সম্ভ্রান্ত, যদি তারা বিদ্যায় অগ্রগামী হয়। হাদিসটি সহীহ বলা হয়েছে। এই হাদিসে তাকওয়া, বংশের মর্যাদা এবং ইলম-আমলের গুরুত্ব একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সর্বোত্তম হওয়ার আসল মানদণ্ড হলো আল্লাহভীতি।
  • ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
  • বংশের মর্যাদা থাকলেও ইলম ও আমল ছাড়া তা পূর্ণ হয় না।
  • প্রশ্নের ধরন অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন দিক থেকে উত্তর দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন