১/১. অধ্যায়ঃ
সিলসিলা সহিহা হাদিস ৬ - জান্নাতে প্রবেশের পথনির্দেশ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
জান্নাতে প্রবেশের আমল: ইবাদত ও মানুষের সাথে সুন্দর আচরণ
সিলসিলা সহিহা : ৬
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৬
মুহাম্মাদ ইবনু জিহাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ ইবনু জিহাদাহ বনী আনবারের এর বন্ধুর নিকট থেকে বর্ণনা করেন। আর তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন। তাঁর উপাধি ছিল, আবুল মুনতাফিক। তিনি বলেন, আমি মক্কায় গিয়ে রাসুলুল্লাহ (ﷺ) এর ব্যাপারে জিজ্ঞেস করলে (সাহাবীগণ) বললেনঃ তিনি আরাফায় অবস্থান করছেন। আমি সেখানে গেলাম।অতঃপর তাঁর নিকট যেতে চাইলে সাহাবীগণ আমাকে বাধা প্রদান করলেন। (এটা দেখে) রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তাকে ছেড়ে দাও (আসতে দাও)। তখন আমি তাঁর নিকটে গেলাম। (আলোচনার পর) যখন তাঁর উট ও আমার উটের ঘাড় পরস্পর হতে বিচ্ছিন্ন হতে লাগল। তখন আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমাকে এমন বিষয় সম্পর্কে অবহিত করুন যা আমাকে আল্লাহর আযাব থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করাবে। (উত্তরে) তিনি বললেনঃ(ক) আল্লাহর ইবাদাত করো (কোন কোন বর্ণনায় (আরবি)এর স্থানে (আরবি) ব্যবহার হয়েছে।) তাঁর সাথে কাউকে শরীক করো না।(খ) ফরজ সালাতসমূহ আদায় কর।(গ) ফরজ যাকাত আদায় কর।(ঘ) রামাযানের রোজা পালন কর।(ঙ) হজ্জ ও উমরাহ পালন কর।(চ) মানুষের সাথে ঐরূপ আচরণ কর, যেমন আচরণ তাদের নিকট থেকে তুমি পেতে পছন্দ কর। একইভাবে তাদের সাথে এরূপ আচরণ পরিহার কর; যেরূপ আচরণ তাদের পক্ষ থেকে তুমি অপছন্দ করে থাক। (আস্-সহীহাহ- ৩৫০৮)
ইমাম তাবারানী (রহঃ) তার -এর (৪/১৬) পৃষ্ঠা হা. ৩২২২। শাইখ আলবানী (রহঃ) এছাড়া আরো বর্ণনা করেছেন সহীহার হা (৩/১৩৭৭)। বিভিন্ন ভিত্তিতে হাদীসটিকে সহীহ্ গণ্য করা হয়েছে। হাদীসটি সহীহ্।
সিলসিলা সহিহা হাদিস ৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এমন বিষয়ের কথা জিজ্ঞেস করেন, যা তাকে আল্লাহর আযাব থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করাবে। উত্তরে রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি মূল আমল বলেন। আল্লাহর ইবাদত করতে হবে এবং তাঁর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ফরজ সালাত আদায় করতে হবে, ফরজ যাকাত দিতে হবে, রামাযানের রোজা রাখতে হবে, হজ্জ ও উমরাহ পালন করতে হবে। এরপর মানুষের সাথে এমন আচরণ করতে বলা হয়েছে, যেমন আচরণ নিজের জন্য পছন্দ করা হয়। আবার যে আচরণ নিজের জন্য অপছন্দ, তা অন্যের সাথেও না করতে বলা হয়েছে। হাদিসটি সহীহ বলা হয়েছে। এখানে ইবাদত ও উত্তম আচরণ—দুই দিকই একসাথে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর ইবাদত করতে হবে এবং শিরক থেকে দূরে থাকতে হবে।
- ফরজ সালাত, যাকাত ও রামাযানের রোজা গুরুত্বপূর্ণ আমল।
- হজ্জ ও উমরাহর কথাও এই বর্ণনায় এসেছে।
- মানুষের সাথে এমন আচরণ করা উচিত, যা নিজের জন্য পছন্দ করা হয়।
