আকিকা সম্পর্কিত
মোট হাদিস ০৫
ইসলামে আকিকা করার সঠিক নিয়ম ও সহীহ হাদিস কালেকশন
ইসলামে নবজাতক সন্তানের কল্যাণে আকিকা করার বিশেষ গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (ﷺ) এর বাণী অনুযায়ী, প্রতিটি সন্তানের জন্মের সাথে আকিকা সম্পর্কিত। আকিকার মূল বিধান হলো সন্তানের পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবেহ করে রক্ত প্রবাহিত করা এবং তার মাথা নেড়া করে সব ধরনের অশুচি ও কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। রাসুলুল্লাহ (ﷺ) নিজে তাঁর প্রিয় দৌহিত্র হাসান এবং হুসাইন (রাঃ)-এর পক্ষ থেকে আকিকা সম্পাদন করেছিলেন। বর্ণিত নির্ভরযোগ্য হাদিস থেকে জানা যায় যে, তিনি হাসান ও হুসাইন (রাঃ)-এর আকিকায় দুটি করে বকরী বা দুম্বা জবেহ করেছিলেন। এই সহীহ হাদিসগুলো আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় যে পুত্র সন্তানের জন্য আকিকা করা সুন্নাত এবং এর মাধ্যমে শিশুর মাথার চুল কেটে তাকে পবিত্র করা উচিত।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ هُوَ ابْنُ طَهْمَانَ، عَنْ الْحَجَّاجِ بْنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بِكَبْشَيْنِ كَبْشَيْنِ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসায়ন-এর 'আক্বীক্বায় দুটি করে বকরি যাবাহ করেন।
وَقَالَ غَيْرُ وَاحِدٍ عَنْ عَاصِمٍ، وَهِشَامٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ سَلْمَانَ قَوْلَهُ. وَقَالَ أَصْبَغُ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ حَدَّثَنَا سَلْمَانُ بْنُ عَامِرٍ الضَّبِّيُّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَعَ الْغُلاَمِ عَقِيقَةٌ، فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الأَذَى ".
সালমান ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি যে, সন্তানের সঙ্গে ‘আকিকা সম্পর্কিত। তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত (অর্থাৎ ‘আকিকার জন্তু যবেহ্) কর এবং তার অশুচি (চুল, নখ ইত্যাদি) দূর করে দাও।
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ، عَنْ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ»
'আবদুল্লাহ ইবনু বুরয়দাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু বুরায়দাহ্ (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসায়ন-এর পক্ষে 'আক্বীক্বাহ্ করেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، وَحَبِيبٌ، وَيُونُسُ، وَقَتَادَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا، وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى»
সালমান ইবনু 'আমির আয যব্বী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পুত্র সন্তানের জন্য 'আক্বীক্বাহ্ রয়েছে। কাজেই তার জন্য যাবাহ করবে এবং তার মাথা নেড়া করবে।
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ لِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ: سَلِ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَهُ فِي الْعَقِيقَةِ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: سَمِعْتُهُ مِنْ سَمُرَةَ
হাবীব ইবনুশ্ শাহীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমাকে মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) বললেন, তুমি হাসান বাসরী-এর নিকট আকীকার হাদীস সম্পর্কে প্রশ্ন কর যে, তিনি তা কার কাছ থেকে শুনেছেন? আমি তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন: আমি তা সামুরাহ্ (রাঃ) থেকে শুনেছি।
