জামারাতে পাথর নিক্ষেপ

মোট হাদিস ৯৩

হজের জামারাতে কঙ্কর বা পাথর নিক্ষেপের সুন্নাত ও সঠিক নিয়ম

হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন জামারাতে পাথর নিক্ষেপ বা কঙ্কর মারার ক্ষেত্রে রাসুলুল্লাহ (ﷺ) এবং তাঁর সাহাবিদের আমল থেকে সুনির্দিষ্ট নিয়ম জানা যায়। প্রথমত, পাথর নিক্ষেপের সঠিক সময় সম্পর্কে আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) উল্লেখ করেছেন যে, তারা সময়ের অপেক্ষা করতেন এবং সূর্য ঢলে যাওয়ার পর (জাওয়ালের পর) কঙ্কর নিক্ষেপ করতেন। পাশাপাশি আমিরের বা ইমামের অনুসরণে এটি আদায় করার কথাও বলা হয়েছে। দ্বিতীয়ত, বড় জামারা বা জামারাতুল কুবরায় কঙ্কর মারার সুন্নাত পদ্ধতি হলো—বাতনে ওয়াদী বা উপত্যকার নিচু স্থান থেকে বায়তুল্লাহকে বামে এবং মিনাকে ডানে রেখে দাঁড়ানো। সাহাবি ইবনে মাসউদ (রাঃ) এই স্থানে দাঁড়িয়েই সাতটি কঙ্কর নিক্ষেপ করেছিলেন এবং প্রতিবার কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর (আল্লাহু আকবার) ধ্বনি উচ্চারণ করতেন। ইসলামি স্কলারদের মতে, এটিই রাসুলুল্লাহ (ﷺ)-এর অনুসৃত ও নির্দেশিত সুন্নাত পদ্ধতি।

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَوْفٍ، عَنْ زِيَادِ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ غَدَاةَ الْعَقَبَةِ وَهُوَ عَلَى نَاقَتِهِ " الْقُطْ لِي حَصًى " . فَلَقَطْتُ لَهُ سَبْعَ حَصَيَاتٍ هُنَّ حَصَى الْخَذْفِ فَجَعَلَ يَنْفُضُهُنَّ فِي كَفِّهِ وَيَقُولُ " أَمْثَالَ هَؤُلاَءِ فَارْمُوا " . ثُمَّ قَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي الدِّينِ فَإِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمُ الْغُلُوُّ فِي الدِّينِ " .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জামরাতুল আকাবার ভোরে তাঁদের উষ্ট্রীর পিঠে আরোহিত অবস্থায় বলেন, আমার জন্য কংকর সংগ্রহ করে লও। আমি তাঁদের জন্য সাতটি কংকর সংগ্রহ করলাম। তা ছিল আকারে ক্ষুদ্র। তিনি তা নিজের হাতের তালুতে নাড়াচাড়া করতে করতে বলেন, এই আকারের ক্ষুদ্র কংকর নিক্ষেপ করবে। তিনি পুনরায় বলেন, দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করা থেকে তোমরা সাবধান থাকো। কেননা তোমাদের পূর্বেকার লোকদেরকে দ্বীনের ব্যাপারে তাদের বাড়াবাড়ি ধ্বংস করেছে।

[৩০২৯] নাসায়ী ৩০৫৯, আহমাদ ১৮৫৪, সহিহাহ ১২৮৩, যিলাল ৯৮। তাহকীক আলবানীঃ সহিহ।

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْحَجَّاجِ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ إِذَا رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ مَضَى وَلَمْ يَقِفْ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করে চলে যেতেন, অবস্থান করতেন না।

[৩০৩৩] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ২০৭৩, সহীহ আবু দাউদ ১৭২২। তাহকীক আলবানীঃ সহীহ।

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حَجَّاجٍ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ رَمَى الْجَمْرَةَ عَلَى رَاحِلَتِهِ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সওয়ারিতে আরোহিত অবস্থায় জামরায় কঙ্কর নিক্ষেপ করেন।

[৩০৩৪] তিরমিযী ৮৯৯, আহমাদ ২০৫৭, ২২৫৩, সহীহ আবু দাউদ ১৭১৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী১. আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদীস দলীলযোগ্য নন। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদীস বর্ণনায় সালেহ কিন্তু হাদীস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা)২. হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নন। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদীস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদীস দ্বারা দলীল গ্রহনযোগ্য নন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا حَمْزَةُ بْنُ الْحَارِثِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ لَبَّى حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তালবিয়া পাঠ অব্যাহত রেখেছেন যতক্ষণ না জামরাতুল আকাবায় (কোরবানির দিন) কঙ্কর নিক্ষেপ করেছেন।

[৩০৩৯] নাসায়ী ৩০৫৬, ১৯৮৭, ইরওয়া ৪/২৯৬, রাওদুন নাদীর ৮৩৪, সহীহ আবু দাউদ ১৫৯৩। তাহকীক আলবানীঃ সহীহ।

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَوَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنِ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِذَا رَمَيْتُمُ الْجَمْرَةَ فَقَدْ حَلَّ لَكُمْ كُلُّ شَىْءٍ إِلاَّ النِّسَاءَ . فَقَالَ لَهُ رَجُلٌ يَا ابْنَ عَبَّاسٍ وَالطِّيبُ فَقَالَ أَمَّا أَنَا فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يُضَمِّخُ رَأْسَهُ بِالْمِسْكِ أَفَطِيبٌ ذَلِكَ أَمْ لاَ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন তোমরা জামরায় কংকর নিক্ষেপ করলে, তখন স্ত্রীসঙ্গ ব্যতীত সবকিছু হালাল হয়ে গেল। এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করেন, হে বিন আব্বাস! সুগন্ধিও? তিনি বলেন, এ বিষয়ে আমার বক্তব্য এই যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে নিজ মাথায় কস্তুরী মাখতে দেখেছি (কংকর নিক্ষেপের পরে)। তা সুগন্ধি কি নয়?

[৩০৪১] নাসায়ী ৩০৮৪, আহমাদ ২০৯১, ৩১৯৪, সহীহাহ ২৩৯। তাহকীক আলবানীঃ সহীহ।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَبَّى حَتَّى رَمَى الْجَمْرَةَ»

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জামরায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়াহ্ পাঠ করেছেন।

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ حُصَيْنٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ الْعَقَبَةِ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ: «هَاتِ، الْقُطْ لِي» فَلَقَطْتُ لَهُ حَصَيَاتٍ هُنَّ حَصَى الْخَذْفِ، فَلَمَّا وَضَعْتُهُنَّ فِي يَدِهِ، قَالَ: «بِأَمْثَالِ هَؤُلَاءِ، وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي الدِّينِ، فَإِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمُ الْغُلُوُّ فِي الدِّينِ»

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আবুল 'আলিয়াহ্ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু 'আব্বাস (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) 'আক্বাবার সকালে তাঁর সওয়ারী থেকে আমাকে বলেন: শুনো আমার জন্য কঙ্কর কুড়িয়ে দাও। এরপর আমি তাঁর জন্য কয়েকটি কঙ্কর তুলে নিই, এগুলো ছিল দুই আঙ্গুলে নিক্ষেপ করা কংকরের মতো। আমি সেগুলো তাঁর হাতে দিলে তিনি (ﷺ) বললেন: এগুলোর মতো কঙ্কর নিক্ষেপ করবে। সাবধান, দীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। তোমাদের পূর্ববর্তীগণ ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে।

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ حُصَيْنٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ الْعَقَبَةِ وَهُوَ وَاقِفٌ عَلَى رَاحِلَتِهِ: «هَاتِ، الْقُطْ لِي» فَلَقَطْتُ لَهُ حَصَيَاتٍ هُنَّ حَصَى الْخَذْفِ، فَوَضَعْتُهُنَّ فِي يَدِهِ، وَجَعَلَ يَقُولُ بِهِنَّ فِي يَدِهِ وَوَصَفَ يَحْيَى تَحْرِيكَهُنَّ فِي يَدِهِ بِأَمْثَالِ هَؤُلَاءِ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আবুল 'আলিয়াহ্ (রহঃ) সূত্রে ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'আক্বাবার ভোরে তাঁর সওয়ারীর উপর থেকে বললেন : শুনো, আমার জন্য কঙ্কর কুড়িয়ে নাও। তখন আমি তাঁর জন্য কয়েকটি কঙ্কর কুড়িয়ে নিলাম। সেগুলো ছিল দুই আঙ্গুলে ছুঁড়ে মারার কঙ্কর। আমি তা তাঁর হাতে দিলাম। তিনি (ﷺ) সেগুলো তাঁর হাতে নড়াচড়া করে বললেন: এগুলোর মতো [কঙ্করই তোমরা নিক্ষেপ করবে]। ইয়াহিয়া (রহঃ) সেগুলোর মতো কঙ্কর তাঁর হাতে নিয়ে নড়াচড়া করার অবস্থা বর্ণনা করেছেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُغَيْلِمَةَ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ عَلَى حُمُرَاتٍ يَلْطَحُ أَفْخَاذَنَا، وَيَقُولُ: «أُبَيْنِيَّ، لَا تَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাঃ) 'আবদুল মুত্ত্বালিব গোত্রের কিশোরদের গাধার পিঠে চড়িয়ে পাঠান। আর আমাদের উরুদেশে মৃদু আঘাত করে বলেন: হে আমার আদরের সন্তানরা! তোমরা সূর্যোদয়ের আগে জামরাতুল 'আক্বাবায় কঙ্কর নিক্ষেপ করবে না।

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَّمَ أَهْلَهُ، وَأَمَرَهُمْ أَنْ لَا يَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তাঁর পরিবার-পরিজনকে আগেই পাঠিয়ে দিলেন, আর নির্দেশ দিলেন: তোমরা সূর্যোদয়ের পূর্বে জামরাতুল 'আক্বাবায় আগে কঙ্কর নিক্ষেপ করবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন