ওয়াকফ সম্পর্কিত

মোট হাদিস ০৬

ওয়াকফ সম্পর্কিত সহীহ হাদিস ও এর সামাজিক বিধান

উপস্থাপিত সহীহ হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে জানা যায় যে, ইসলামে মানবকল্যাণ ও আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম প্রধান এবং স্থায়ী মাধ্যম হলো ওয়াকফ। হজরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) খায়বারে তাঁর জীবনের সবচেয়ে পছন্দনীয় ও মূল্যবান একখণ্ড জমি লাভ করেছিলেন। তিনি এই প্রিয় সম্পত্তিটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে উত্তম পরামর্শ প্রার্থনা করেন। আল্লাহর রাসুল (ﷺ) তাঁকে দিকনির্দেশনা দিয়ে বলেন যে, মূল সম্পত্তিটি নিজের দায়িত্বে বহাল রেখে তার থেকে উৎপাদিত ফসল বা আয় আল্লাহর রাস্তায় সদকা করে দিতে। রাসুলুল্লাহ (ﷺ)-এর এই নির্দেশনা অনুযায়ী হজরত উমর (রাঃ) জমিটি এই শর্তে ওয়াকফ করেন যেন এটি কখনো বিক্রি করা, দান করা বা কারও উত্তরাধিকার সূত্রে মালিকানায় না যায়। এই ওয়াকফকৃত জমির সমস্ত আয় দরিদ্র, নিকটাত্মীয়, দাসমুক্তি, মুসাফির ও মেহমানদের কল্যাণে ব্যয় করার বিধান নিশ্চিত করা হয়, যা সমাজে স্থায়ী কল্যাণের এক অনন্য নজির।

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَصَابَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيَّ ﷺ فَاسْتَأْمَرَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ مَالاً بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَنْفَسُ عِنْدِي مِنْهُ فَمَا تَأْمُرُنِي بِهِ فَقَالَ " إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا " .قَالَ فَعَمِلَ بِهَا عُمَرُ عَلَى أَنْ لاَ يُبَاعَ أَصْلُهَا وَلاَ يُوهَبَ وَلاَ يُورَثَ تَصَدَّقَ بِهَا لِلْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى وَفِي الرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনুল খাত্তাব (রাঃ) খায়বারে এক খণ্ড জমি পেলেন। তিনি নবী (ﷺ)-এর নিকট এসে তাঁর নির্দেশ প্রার্থনা করে বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি খায়বারে এক খণ্ড সম্পত্তি লাভ করেছি। আমার মতে এত উত্তম সম্পত্তি আমি আর কখনো অর্জন করিনি। এই সম্পত্তির সম্পর্কে আপনি আমাকে কী হুকুম করেন? তিনি বলেনঃ তুমি ইচ্ছা করলে মূল সম্পত্তি (তোমার মালিকানায়) বহাল রেখে তার আয় দান-খয়রাত করতে পারো।ইবনু উমর (রাঃ) বলেন, উমর (রাঃ) নিম্নোক্ত শর্তযোগে তাই করলেনঃ “মূল সম্পত্তি বিক্রয় করা যাবে না, দান করা যাবে না, তাতে ওয়ারিসী স্বত্বও বর্তাবে না এবং তার আয় দরিদ্র, নিকটাত্মীয়, দাসমুক্তি, আল্লাহর রাস্তায় মুসাফির ও মেহমানদের আপ্যায়ন ইত্যাদি উদ্দেশ্যে দান করা হবে। যে তার মুতাওয়াল্লী হবে, সে তা থেকে ন্যায়সঙ্গতভাবে আহার করতে পারবে, কিন্তু জমা করতে পারবে না।

[২৩৯৬] সহীহুল বুখারী ২৭৩৭, ২৭৬৪, ২৭৭২, ২৭৭৩, ২৭৭৮, মুসলিম ১৬৩৩, তিরমিযী ১৩৭৫, নাসায়ী ৩৫৯৭, ৩৬০৩, ৩৬০৪, ৩৬০৫, আবূ দাউদ ২৮৭৮, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭, ইরওয়া ১৫৮২, সহীহ আবূ দাউদ ২৫৬২। তাহকীক আলবানীঃ সহীহ।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمِائَةَ سَهْمٍ الَّتِي بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَحَبُّ إِلَىَّ مِنْهَا وَقَدْ أَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهَا فَقَالَ النَّبِيُّ ﷺ «احْبِسْ أَصْلَهَا وَسَبِّلْ ثَمَرَتَهَا» .قَالَ ابْنُ أَبِي عُمَرَ فَوَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي مَوْضِعٍ آخَرَ فِي كِتَابِي عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ! খায়বারের আমি যে একশত অংশ জমি পেয়েছি, তার চেয়ে অধিক প্রিয় কোন সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা দান-খয়রাত করার সংকল্প করেছি। নবী (ﷺ) বললেনঃ তুমি মূল সম্পত্তি বহাল রেখে দাও এবং তার আয় দান করো। মুহম্মাদ বিন আবূ উমর আল-আদানী, সুফইয়ান, আব্দুল্লাহ বিন উমর (যঈফ বা দুর্বল), নাফি, ইবনু উমর (রাঃ)। তিনি বলেন, উমর (রাঃ) বললেন, .......উপরোক্ত হাদীসের অনুরূপ।

[২৩৯৭] সহীহ বুখারী ২৭৩৭, ২৭৬৪, ২৭৭২, ২৭৭৩, ২৭৭৮, মুসলিম ১৬৩৩, তিরমিযী ১৩৭৫, নাসায়ী ৩৫৯৭, ৩৬০৩, ৩৬০৪, ৩৬০৫, আবূ দাউদ ২৮৭৮, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭, ইরওয়া ১৫৮৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী উবায়দুল্লাহ বিন উমার সম্পর্কে আহমাদ আল-হাকিম বলেন, তিনি দুর্বল, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বকর আল-বায়হাকী বলেন, তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী ও আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল। ইয়াহইয়া বিন সাঈদ বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল ছিলেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৪০, ১৫/৩২৭ নং পৃষ্ঠা) উক্ত হাদীসটি সহীহ কিন্তু উবায়দুল্লাহ বিন উমার এর কারণে সানাদটি দুর্বল। হাদীসটির ১৮২ টি শাহীদ হাদীস রয়েছে, তন্মধ্যে ৩০ টি খুবই দুর্বল, ৫৬ টি দুর্বল, ৪২ টি হাসান, ৫৪ টি সহীহ হাদীস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ ২৭৩৪, ২৭৭২, ২৭৭৩, মুসলিম, ১১৮৫, তিরমিযি ১৩৭৫, আবু দাউদ ২৮৭৮, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭, ৬০৪২, ৬৪২৪, দারাকুতনী ৪৩৫৬-৪৩৬৫।

أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْمِائَةَ سَهْمٍ الَّتِي لِي بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَعْجَبَ إِلَيَّ مِنْهَا، قَدْ أَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْبِسْ أَصْلَهَا، وَسَبِّلْ ثَمَرَتَهَا»

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

'উমর (রাঃ) নবী (ﷺ)-কে বললেন : খায়বারে আমার যে একশতটি জমি রয়েছে, আর এত পছন্দনীয় সম্পদ আমার কখনও ছিল না। আমি তা সদাক্বাহ্ করতে চাইলে নবী (ﷺ) বললেন : তুমি এর মূলটি রেখে এর উৎপাদিত ফসল দান করে দাও।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَلَنْجِيُّ، بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: جَاءَ عُمَرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ مَالًا لَمْ أُصِبْ مِثْلَهُ قَطُّ، كَانَ لِي مِائَةُ رَأْسٍ فَاشْتَرَيْتُ بِهَا مِائَةَ سَهْمٍ مِنْ خَيْبَرَ مِنْ أَهْلِهَا، وَإِنِّي قَدْ أَرَدْتُ أَنْ أَتَقَرَّبَ بِهَا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ: «فَاحْبِسْ أَصْلَهَا، وَسَبِّلِ الثَّمَرَةَ»

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

'উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি এমন উত্তম সম্পদ লাভ করেছি, যা এর পূর্বে কখনও করিনি। আমার নিকট একশত সম্পদ ছিল, আমি খায়বারবাসীদের তা দিয়ে এর বিনিময়ে জমির একশত অংশ ক্রয় করেছি। এখন আমি তা দিয়ে মহান ও মহীয়ান আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। তিনি (ﷺ) বললেন : তুমি তার মূল জমি রেখে তা থেকে উৎপাদিত ফসল দান করে দাও।

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَنْبَأَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ ﷺ يَسْتَأْمِرُهُ فِيهَا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ، لَمْ أُصِبْ مَالاً قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ، فَمَا تَأْمُرُ بِهِ قَالَ «إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا». قَالَ فَتَصَدَّقَ بِهَا عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى، وَفِي الرِّقَابِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَابْنِ السَّبِيلِ، وَالضَّيْفِ، لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، وَيُطْعِمَ غَيْرَ مُتَمَوِّلٍ. قَالَ فَحَدَّثْتُ بِهِ ابْنَ سِيرِينَ فَقَالَ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً.

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর ইব্‌নু খাত্তাব (রাঃ) খায়বারে কিছু জমি লাভ করেন। তিনি এ জমির ব্যাপারে পরামর্শের জন্য আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলেন এবং বললেন, ‘হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি খায়বারে এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা ইতিপূর্বে আর কখনো পাইনি। আপনি আমাকে এ ব্যাপারে কী আদেশ দেন? আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘তুমি ইচ্ছা করলে জমির মূলসত্ত্ব ওয়াক্‌ফে রাখতে এবং উৎপন্ন বস্তু সদকা করতে পার।’ইব্‌নু ‘উমর (রাঃ) বলেন, ‘উমর (রাঃ) এ শর্তে তা সদকা (ওয়াক্‌ফ) করেন যে, তা বিক্রি করা যাবে না, তা দান করা যাবে না এবং কেউ এর উত্তরাধিকারী হবে না।’ তিনি সদকা করে দেন এর উৎপন্ন বস্তু অভাবগ্রস্ত, আত্মীয়-স্বজন, দাসমুক্তি, আল্লাহ্‌র রাস্তায়, মুসাফির ও মেহমানদের জন্য। (রাবী আরও বললেন) যে এর মুতাওয়াল্লী হবে তার জন্য সম্পদ সঞ্চয় না করে ন্যায়সঙ্গতভাবে খাওয়া ও খাওয়ানোতে কোন দোষ নেই। অতঃপর আমি ইব্‌নু সীরীন (রহঃ)-এর নিকট হাদীস বর্ণনা করলে তিনি বলেন, অর্থাৎ মাল জমা না করে।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُصَفَّى بْنِ بَهْلُولٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ سَعِيدِ بْنِ سَالِمٍ الْمَكِّيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَرْضٍ لِي بِثَمْغٍ، قَالَ: «احْبِسْ أَصْلَهَا، وَسَبِّلْ ثَمَرَتَهَا»

উমার (রাঃ) হতে বর্ণিতঃ

[মাদীনার] সাম্গ নামক স্থানে আমার একখণ্ড জমি সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলে, তিনি বলেন: তুমি তার মূল রেখে দাও এবং এর উৎপাদন [আয়] ব্যয় কর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন