উসামার নেতৃত্ব
মোট হাদিস ০৩
হযরত উসামা ইবন যায়দ (রাঃ) এর সামরিক নেতৃত্ব ও যোগ্যতা
উপস্থাপিত হাদিসসমূহ থেকে উসামা ইবন যায়দ (রাঃ) এর সামরিক নেতৃত্ব এবং রাসুলুল্লাহ (ﷺ)-এর দরবারে তাঁর বিশেষ মর্যাদার প্রমাণ পাওয়া যায়। রাসুলুল্লাহ (ﷺ) যখন উসামা (রাঃ)-কে একটি সেনাদলের আমীর বা অধিনায়ক নিযুক্ত করেন, তখন কিছু লোক তাঁর কম বয়সের কারণে বা অন্য কোনো কারণে এই সিদ্ধান্তের সমালোচনা বা বলাবলি করছিলেন। তখন রাসুলুল্লাহ (ﷺ) দৃঢ়ভাবে দাঁড়িয়ে সাহাবিদের এই সমালোচনার জবাব দেন। তিনি বলেন যে, ইতিপূর্বে তারা উসামার পিতা যায়দ (রাঃ)-এর নেতৃত্বের ব্যাপারেও সমালোচনা করেছিলেন। অথচ আল্লাহর কসম করে রাসুলুল্লাহ (ﷺ) সাক্ষ্য দেন যে, যায়দ (রাঃ) যেমন নেতৃত্বের জন্য অত্যন্ত যোগ্য ও উপযুক্ত ব্যক্তি ছিলেন, তেমনি তাঁর পুত্র উসামা (রাঃ)-ও এই পদের জন্য সম্পূর্ণ যোগ্য। একইসাথে রাসুলুল্লাহ (ﷺ) উসামা ও তাঁর পিতাকে তাঁর কাছে সমকালীন মানুষের মধ্যে অন্যতম প্রিয়পাত্র হিসেবে ঘোষণা করেন।
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ دِيْنَارٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ أَمَّرَ رَسُوْلُ اللهِ ﷺ أُسَامَةَ عَلَى قَوْمٍ فَطَعَنُوْا فِيْ إِمَارَتِهِ فَقَالَ إِنْ تَطْعَنُوْا فِيْ إِمَارَتِهِ فَقَدْ طَعَنْتُمْ فِيْ إِمَارَةِ أَبِيْهِ مِنْ قَبْلِهِ وَايْمُ اللهِ لَقَدْ كَانَ خَلِيْقًا لِلْإِمَارَةِ وَإِنْ كَانَ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ بَعْدَهُ.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) উসামাহ (ইবনু যায়দ) (রাঃ)-কে একটি বাহিনীর অধিনায়ক নিযুক্ত করেছিলেন। লোকজন তাঁর অধিনায়ক নিযুক্তির সমালোচনা করলে তিনি [নবী (ﷺ)] বললেন, আজ তোমরা তাঁর অধিনায়ক নিযুক্তির সমালোচনা করছ, এর পূর্বেও তোমরা তাঁর পিতার অধিনায়ক নিযুক্তিতে সমালোচনা করেছিলে। আল্লাহ্র কসম! সে (উসামার পিতা) ছিল অধিনায়ক হওয়ার জন্য যথোপযুক্ত এবং আমার সবচেয়ে প্রিয়পাত্র। তাঁর মৃত্যুর পর এ হচ্ছে আমার নিকট সবচেয়ে প্রিয়পাত্র।
أَبُوْ عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنِ الْفُضَيْلِ بْنِ سُلَيْمَانَ حَدَّثَنَا مُوْسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ عَنْ أَبِيْهِ اسْتَعْمَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُسَامَةَ فَقَالُوْا فِيْهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ بَلَغَنِيْ أَنَّكُمْ قُلْتُمْ فِيْ أُسَامَةَ وَإِنَّهُ أَحَبُّ النَّاسِ إِلَيَّ
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)- উসামাহ ইবনু যায়দ (রাঃ)- কে (একটি অভিযানে আমীর) নিযুক্ত করেন। [১০০] এটা নিয়ে সাহাবীগণ বলাবলি করেন। তখন নবী (ﷺ) বললেন, আমি খবর পেয়েছি, তোমরা উসামাহ্র আমীর নিযুক্তি নিয়ে বলাবলি করছ, অথচ সে হচ্ছে আমার নিকট সবার চেয়ে প্রিয়।
[১০০] রাসূলুল্লাহ (ﷺ)- এর পালক পুত্র যায়দ-এর পুত্র উসামাহকে তিনি সিরিয়ার দিকে এক জিহাদে আমীর নিযুক্ত করেন। যে সেনাদলে আবূ বাক্র ও 'উমার (রাঃ)-এর মত বড় বড় উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীও ছিলেন।
إِسْمَاعِيْلُ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِيْنَارٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم بَعَثَ بَعْثًا وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ فَطَعَنَ النَّاسُ فِيْ إِمَارَتِهِ فَقَامَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنْ تَطْعَنُوْا فِيْ إِمَارَتِهِ فَقَدْ كُنْتُمْ تَطْعَنُوْنَ فِيْ إِمَارَةِ أَبِيْهِ مِنْ قَبْلُ وَايْمُ اللهِ إِنْ كَانَ لَخَلِيْقًا لِلْإِمَارَةِ وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ بَعْدَهُ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি সেনাদল প্রেরণ করেন এবং উসামাহ ইবনু যায়দ (রাঃ)-কে তাদের আমীর নিয়োগ করেন। তখন সাহাবীগণ তাঁর নেতৃত্বের সমালোচনা করতে থাকেন। এতে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন এবং বললেন, তোমরা আজ তাঁর নেতৃত্বের সমালোচনা করছ, এভাবে তোমরা তাঁর পিতা (যায়দ)- এর নেতৃত্বের সমালোচনা করতে। আল্লাহ্র কসম! সে (যায়দ) ছিল নেতৃত্বের জন্য যোগ্য ব্যক্তি এবং আর সে আমার কাছে লোকদের মধ্যে প্রিয়তম ব্যক্তি। তাঁর এ (উসামাহ) লোকদের মধ্যে আমার কাছে প্রিয়তম ব্যক্তি।
