নবীর নামে মিথ্যা বলার শাস্তি
মোট হাদিস ০৫
নবীর নামে মিথ্যা বলার ভয়াবহ শাস্তি সম্পর্কিত হাদিস সমূহ
ইসলামিক বিধান অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা কথা প্রচার করা একটি মারাত্মক অপরাধ। বর্ণিত সহিহ হাদিসগুলোর আলোকে স্পষ্টভাবে জানা যায় যে, প্রিয় নবীর নামে মিথ্যারোপ করা সাধারণ মানুষের নামে মিথ্যা বলার শামিল নয়। এটি অত্যন্ত ভয়াবহ এবং গুরুতর পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে সতর্ক করে বলেছেন যে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জেনে-শুনে তাঁর নামে কোনো মিথ্যা কথা বা হাদিস বানিয়ে বলবে, সে যেন নিশ্চিতভাবে জাহান্নামে নিজের বাসস্থান নির্ধারণ করে নেয়। এমনকি সাহাবিগণও এই ভয়ে অতিরিক্ত হাদিস বর্ণনা করা থেকে বিরত থাকতেন যাতে অসাবধানতাবশত কোনো ভুল না হয়ে যায়। ইসলামিক স্কলারদের মতে, দ্বীনের বিশুদ্ধতা রক্ষা করতে নবীর বাণী বর্ণনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা আমাদের সকলের জন্য আবশ্যক।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ الْغُبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ ﷺ বলেছেন : যে ব্যক্তি ইচ্ছা করে আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়।
) وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، يَعْنِي ابْنَ عُلَيَّةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنْ رَسُولَ اللهِ ﷺ قَالَ «مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তোমাদের কাছে অধিক সংখ্যক হাদীস বর্ণনা করা থেকে যা আমাকে বিরত রাখে তা হলো, রসূলুল্লাহ ﷺ বলেছেন : যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যারোপ করে, সে যেন নিজের বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়।
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا، يِخْطُبُ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ «لَا تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ يَكْذِبْ عَلَيَّ يَلِجِ النَّارَ " .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ ﷺ বলেছেন : তোমরা আমার প্রতি মিথ্যারোপ করো না, কেননা যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। মুহাম্মাদ ইবনু আল মুসান্না এবং ইবনু বাশশারের সূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে।
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرِ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قَيْسٍ الْأَسَدِيُّ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الْأَسَدِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ ﷺ بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ " إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ».
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
‘আলী ইবনু হুজর আস্ সা’দী (রহঃ) ..... মুগীরাহ্ ইবনু শু‘বাহ্ (রাঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন, তবে “আমার প্রতি মিথ্যারোপ করা তোমাদের কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়” বাক্যটি তিনি উল্লেখ করেননি।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ رَبِيعَةَ، قَالَ أَتَيْتُ الْمَسْجِدَ وَالْمُغِيرَةُ أَمِيرُ الْكُوفَةِ قَالَ فَقَالَ الْمُغِيرَةُ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ " إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " .
মুগীরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
“একদা আমি (কুফার) মসজিদে এলাম। এ সময় মুগীরাহ্ (রাঃ) কুফার আমীর ছিলেন।” মুগীরাহ্ (রাঃ) বলেছেন যে, আমি রসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, আমার প্রতি মিথ্যারোপ করা তোমাদের কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়।
