পানির পবিত্রতা
মোট হাদিস ২৩
পানির পবিত্রতা ও বিশুদ্ধতা নিয়ে ইসলামের সহীহ হাদিস ও নির্দেশনা
ইসলামে পবিত্রতা অর্জনের মূল মাধ্যম হলো পানি, আর এ কারণেই পানির পবিত্রতা রক্ষা করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র বাণী বা হাদিস থেকে আমরা পানির বিশুদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। মহানবী (সা.) স্পষ্ট জানিয়েছেন যে, পানি মূলত পবিত্র এবং কোনো সাধারণ বস্তু একে অপবিত্র করতে পারে না। যেমন একটি বর্ণনায় দেখা যায়, নবীজির কোনো এক স্ত্রী জানাবাতের গোসল করার পর পাত্রে যে পানি অবশিষ্ট ছিল, তা দিয়ে আল্লাহর রাসুল (সা.) উজু করতে চাইলে তাঁকে জানানো হয়। তখন তিনি বলেন, পানিকে কোনো কিছুই অপবিত্র করে না। ঠিক একইভাবে 'বুযাআহ' নামক কূপের পানি নিয়ে যখন সাহাবিগণ প্রশ্ন করেছিলেন যে সেখানে বিভিন্ন নোংরা আবর্জনা পড়ে, তখনো তিনি একই নীতি পুনর্ব্যক্ত করেন। তবে পানির পরিমাণের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে; আল্লাহর রাসুল (সা.) বলেছেন, পানি যখন দুই 'কুল্লা' (একটি নির্দিষ্ট বড় পরিমাণ) সমপরিমাণ বা তার বেশি হয়, তখন তা কোনো অপবিত্রতা বহন করে না অর্থাৎ তা নাপাক হয় না। এছাড়া মসজিদে এক বেদুঈনের প্রস্রাব করার ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই, অপবিত্র স্থানকে পবিত্র করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো তার ওপর পানি ঢেলে দেওয়া। রাসুল (সা.) সাহাবিদের শান্ত করে সেই প্রস্রাবের ওপর এক বালতি পানি ঢেলে তা পরিষ্কার করার নির্দেশ দেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে পানি নিজে পবিত্র এবং অন্য বস্তু বা স্থানকে পবিত্র করার এক অনন্য ক্ষমতাসম্পন্ন উপাদান।
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ: أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ فَقَامَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُزْرِمُوهُ، فَلَمَّا فَرَغَ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুঈন মসজিদে প্রস্রাব করলে উপস্থিত লোকেদের মধ্যে কেউ কেউ তাকে তিরস্কার করতে উদ্যত হল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে বাধা দিও না। যখন ঐ ব্যক্তির প্রস্রাব করা শেষ হলো তখন তিনি এক বালতি পানি আনিয়ে তা প্রস্রাবের উপর ঢেলে দিলেন।
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ بَعْضَ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَتْ مِنَ الْجَنَابَةِ فَتَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفَضْلِهَا فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রীদের মধ্যে একজন অপবিত্রতার গোসল করলে তাঁর গোসলের উদ্বৃত্ত পানি দ্বারা নবী (ﷺ) উযূ করলেন, পরে তিনি নবী (ﷺ)-এর কাছে তা বললে তিনি বললেন, পানিকে কোন বস্তুই অপবিত্র করে না।
[১] এ হাদীস দ্বারা বুযা‘আ কূপের পানি উদ্দেশ্য করা হয়েছে। এ কূপের পানি শস্যক্ষেত ও খেজুর ইত্যাদির বাগানে সেচকার্যে ব্যবহার করা হত। তাই তাতে কোন নাপাক বস্তু পড়লেও তা সেখানে অবশিষ্ট থাকত না। এ ছাড়া বুযা‘আ কূপের পানির পরিমাণ অনেক বেশি ছিল। আর বেশি পানি দূষিত হয় না। যেমন কোন বড় পুকুরের পানি। অপরদিকে সম্ভবত বুযা‘আ কূপটি এমন স্থানে ছিল, যেখানে বাইরে থেকে পানির গমনাগমন ছিল। যেমন, নদীর পানি। এর তলদেশ পাতালের পানির সাথে সংযুক্ত ছিল বলে যাবতীয় ময়লা অপসারিত হয়ে যেত।
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ: لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ دَلْوًا مِنْ مَاءٍ؛ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুঈন মসজিদে এসে প্রস্রাব করে দেয়। লোকেরা তার প্রতি রাগান্বিত হলো। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, তোমরা তাকে ধমক দিও না এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কেননা, তোমরা নম্র ব্যবহারের জন্যে প্রেরিত হয়েছো, কঠোর ও রূঢ় আচরণের জন্যে প্রেরিত হওনি।
أَخْبَرَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرٍو - وَهُوَ ابْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ أَبَا السَّائِبِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
বুকায়র (রহঃ) হতে বর্ণিত। আবূ সায়িব তাঁর কাছে বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন অপবিত্র অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
সা'ঈদ ইবনু আবূ সালামাহ্ (রহঃ) হতে বর্ণিত। মুগীরাহ্ ইবনু আবূ বুরদাহ্ (রাঃ) তাঁকে বলেছেন যে, তিনি আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-কে এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! আমরা সমুদ্রে ভ্রমণ করি এবং আমাদের সাথে করে স্বল্প পানি নিয়ে যাই। আমরা যদি ঐ পানি দ্বারা ওজু করি তবে আমরা পিপাসায় কষ্ট পাব, এমতাবস্থায় আমরা সাগরের পানি দ্বারা ওজু করব কি? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এর পানি পবিত্র আর এর মৃত জীব হালাল।
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলতেন- "আল্ল-হুম্মাগ সিলনী মিন খত্না-ইয়া-ইয়া বিস্ সালজি ওয়াল মা-য়ি ওয়াল বারদ” (হে আল্লাহ! আমার পাপসমূহ বরফ, পানি এবং শিশির দিয়ে ধুয়ে ফেল")।
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي رَزِينٍ وَأَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ، ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কুকুর তোমাদের কারো কোন পাত্রে মুখ দেয়, তখন এতে যা ছিল তা ফেলে দিবে আর তা সাতবার ধুয়ে ফেলবে।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ خِلَاسٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দেয় তখন তা সাতবার ধুয়ে ফেলবে তন্মধ্যে প্রথমবার মাটি দ্বারা।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর সূত্রে নাবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দেয় তখন ঐ পাত্র সাতবার ধুয়ে ফেলবে যার প্রথমবার হবে মাটি দিয়ে।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) পড়তেন- "আল্ল-হুম্মাস্সিল খত্না-ইয়া-ইয়া বিমা-য়িস্ সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কি কুলবী মিনাল খত্বা- ইয়া- কামা- নাক্কয়সাস্ সাওবাল আইয়াযা মিনাদ্ দানাস।” অর্থাৎ- "হে আল্লাহ! আপনি আমার গুনাহসমূহ বরফের পানি এবং বৃষ্টির ঠাণ্ডা পানি দ্বারা ধুয়ে দিন এবং আমার মনকে গুনাহসমূহ থেকে পবিত্র করে দিন যেমন আপনি সাদা কাপড় পবিত্র করেছেন ময়লা থেকে।"
