২/০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৫ - উদ্বৃত্ত পানি ও ওযুর বিধান
আল্লাহ তা‘আলা বলেন- “আমি আকাশ থেকে পবিত্র পানি অবতরণ করেছি”- (সূরাহ্ আল ফুরক্বান ২৫ : ৪৮)। তিনি আরো বলেন- “অতঃপর যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর”- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৪৩)।
পানির পবিত্রতা: উদ্বৃত্ত পানি দিয়ে ওযুর হাদিস
সুনানে আন-নাসায়ী : ৩২৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২৫
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ بَعْضَ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَتْ مِنَ الْجَنَابَةِ فَتَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفَضْلِهَا فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রীদের মধ্যে একজন অপবিত্রতার গোসল করলে তাঁর গোসলের উদ্বৃত্ত পানি দ্বারা নবী (ﷺ) উযূ করলেন, পরে তিনি নবী (ﷺ)-এর কাছে তা বললে তিনি বললেন, পানিকে কোন বস্তুই অপবিত্র করে না।
[১] এ হাদীস দ্বারা বুযা‘আ কূপের পানি উদ্দেশ্য করা হয়েছে। এ কূপের পানি শস্যক্ষেত ও খেজুর ইত্যাদির বাগানে সেচকার্যে ব্যবহার করা হত। তাই তাতে কোন নাপাক বস্তু পড়লেও তা সেখানে অবশিষ্ট থাকত না। এ ছাড়া বুযা‘আ কূপের পানির পরিমাণ অনেক বেশি ছিল। আর বেশি পানি দূষিত হয় না। যেমন কোন বড় পুকুরের পানি। অপরদিকে সম্ভবত বুযা‘আ কূপটি এমন স্থানে ছিল, যেখানে বাইরে থেকে পানির গমনাগমন ছিল। যেমন, নদীর পানি। এর তলদেশ পাতালের পানির সাথে সংযুক্ত ছিল বলে যাবতীয় ময়লা অপসারিত হয়ে যেত।
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রীদের একজন অপবিত্রতার গোসল করলেন। পরে তাঁর গোসলের অবশিষ্ট পানি দিয়ে নবীজি (صلى الله عليه وسلم) ওযু করলেন। বিষয়টি বলা হলে তিনি বললেন, পানিকে কোনো বস্তুই অপবিত্র করে না। হাদিসের মূল শিক্ষা হলো, পানি সম্পর্কে অকারণ সন্দেহে না পড়ে নবীজি (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মেনে চলা। এখানে যে পানি ব্যবহারের কথা এসেছে, তা গোসলের পর অবশিষ্ট পানি। তাই এই হাদিস থেকে সরাসরি বোঝা যায়, এমন পানি দিয়ে ওযু করা নিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আপত্তি করেননি। পবিত্রতা, ওযু ও পানি—এই তিনটি বিষয়ে হাদিসটি সহজ ও স্পষ্ট নির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোসলের অবশিষ্ট পানি দিয়ে ওযু করার ঘটনা এসেছে।
- পানির পবিত্রতা নিয়ে অযথা সন্দেহ না করা উচিত।
- নবীজি (صلى الله عليه وسلم) নিজ আমলের মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন।
