অপবিত্র অবস্থায় ঘুমানোর বিধান

মোট হাদিস ০৭

ইসলামে জানাবাত বা অপবিত্র অবস্থায় ঘুমানোর সঠিক বিধান

পবিত্রতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলেও বিশেষ পরিস্থিতিতে গোসল ফরজ বা জানাবাত অবস্থায় ঘুমানোর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। বর্ণিত সহীহ হাদিসগুলো থেকে স্পষ্ট জানা যায় যে, রাতে কারো গোসল ফরজ হলে সে ওযু করে ঘুমাতে পারবে। উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) উল্লেখ করেছেন, নবী করীম (ﷺ) যখন জানাবাত অবস্থায় ঘুমানোর ইচ্ছা করতেন, তখন প্রথমে স্বীয় লজ্জাস্থান ধুয়ে নিতেন এবং সালাতের ওযুর মত ওযু করতেন। একইভাবে ওমর ইবনুল খাত্তাব (রাঃ) এ বিষয়ে জানতে চাইলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে লজ্জাস্থান ধৌত করে ওযু করার পর ঘুমানোর নির্দেশ দেন। সুতরাং গোসল না করে বা জানাবাত অবস্থায় ঘুমানোর আগে ওযু করে নেওয়া রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত, যা মুমিনদের জন্য এই অবস্থায় ঘুমানোকে বৈধ ও সহজ করে দেয়।

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، وَشَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ أَكَانَ النَّبِيُّ ﷺ يَرْقُدُ وَهْوَ جُنُبٌ قَالَتْ نَعَمْ وَيَتَوَضَّأُ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আয়িশা (রাঃ) কে জিজ্ঞেস করলামঃ নবী (ﷺ) কি জানাবাতের অবস্থায় ঘুমাতেন? তিনি বললেনঃ হাঁ, তবে তিনি ওজু করে নিতেন।

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهْوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلاَةِ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে সালাতের ওজুর মত ওজু করতেন।

أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ كَيْفَ كَانَ نَوْمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنَابَةِ؟ أَيَغْتَسِلُ قَبْلَ أَنْ يَنَامَ أَوْ يَنَامُ قَبْلَ أَنْ يَغْتَسِلَ؟ قَالَتْ: «كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ. رُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

'আবদুল্লাহ ইবনু আবূ কুয়স (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আয়িশাহ্ (রাঃ)-কে প্রশ্ন করলাম, অপবিত্র অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সবগুলোই করতেন। অনেক সময় তিনি (ﷺ) গোসল করে নিদ্রা যেতেন আবার কোন কোন সময় উযূ করে ঘুমাতেন।

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ بُرْدٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَسَأَلْتُهَا فَقُلْتُ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ مِنْ أَوَّلِ اللَّيْلِ أَوْ مِنْ آخِرِهِ؟ قَالَتْ: «كُلُّ ذَلِكَ كَانَ رُبَّمَا اغْتَسَلَ مِنْ أَوَّلِهِ وَرُبَّمَا اغْتَسَلَ مِنْ آخِرِهِ» قُلْتُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

গুযয়ফ ইবনু হারিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আয়িশাহ্ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি রাতের প্রথম ভাগে গোসল করতেন? না শেষ রাতে গোসল করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সবটাই করতেন। অনেক সময় তিনি (ﷺ) রাতের প্রথম ভাগে গোসল করতেন। আবার কখনো শেষ রাতে গোসল করতেন। আমি বললাম, আল্লাহ্‌র জন্যই সকল প্রশংসা যিনি সকল ব্যাপারে অবকাশ রেখেছেন।

حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ رَسُولَ اللَّهِ ﷺ أَيَرْقُدُ أَحَدُنَا وَهْوَ جُنُبٌ قَالَ «نَعَمْ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَرْقُدْ وَهُوَ جُنُبٌ».

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি আল্লাহর রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলেনঃ আমাদের কেউ জানাবাতের অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হাঁ, ওজু করে নিয়ে জানাবাতের অবস্থায়ও ঘুমাতে পারে।

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ اسْتَفْتَى عُمَرُ النَّبِيَّ ﷺ أَيَنَامُ أَحَدُنَا وَهْوَ جُنُبٌ قَالَ " نَعَمْ، إِذَا تَوَضَّأَ

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেনঃ আমাদের কেউ জুনুবী অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হাঁ, যদি ওজু করে নেয়।

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ».

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ উমর ইব্‌নুল খাত্তাব (রাঃ) আল্লাহর রাসূল (ﷺ)-কে বললেন, রাতে কোন সময় তাঁর গোসল ফরজ হয় (তখন কী করতে হবে?) রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ ওজু করবে, লজ্জাস্থান ধুয়ে নিবে তারপর ঘুমাবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন