সূরা তাহরীম নাজিলের কারণ
মোট হাদিস ০২
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يُونُسَ بْنِ مُحَمَّدٍ حَرَمِيٌّ، هُوَ لَقَبُهُ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَهُ أَمَةٌ يَطَؤُهَا فَلَمْ تَزَلْ بِهِ عَائِشَةُ وَحَفْصَةُ حَتَّى حَرَّمَهَا عَلَى نَفْسِهِ»، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1] إِلَى آخِرِ الْآيَةِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে একটি দাসী ছিল যার সাথে তিনি (ﷺ) সহবাস করতেন। এতে 'আয়িশাহ্ (রাঃ) এবং হাফসাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে লেগে থাকতেন। বিধায় রাসূলুল্লাহ (ﷺ) সেই দাসীকে নিজের জন্য হারাম করলেন।তখন আল্লাহ তাআলা নাযিল করেন: يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ “হে নাবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন”- (সূরা আত্ তাহরীম ৬৬: ১)।
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ، تَزْعُمُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتُنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ أَكَلْتَ مَغَافِيرَ، فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا، فَقَالَتْ: ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَا، بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَلَنْ أَعُودَ لَهُ» فَنَزَلَتْ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1] {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} [التحريم: 4] لِعَائِشَةَ وَحَفْصَةَ وَ {إِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا} [التحريم: 3] لِقَوْلِهِ: «بَلْ شَرِبْتُ عَسَلًا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি 'আয়িশাহ্ (রাঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যয়নব বিনতে জাহ্ (রাঃ)-এর কাছে কিছুক্ষণ অবস্থান করতেন এবং মধু পান করতেন। আমি এবং হাফসা পরামর্শ করলাম যে, আমাদের যার কাছেই নাবী (ﷺ) আসবেন, সেই বলবে: আপনি 'মাগাফির' পান করেছেন। [মাগাফির এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আঠাকে বলা হয়]। আমি আপনার কাছ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। নাবী (ﷺ) তাদের একজনের কাছে গেলেন তখন যা বলার সিদ্ধান্ত ছিল তাই বললেন। তিনি (সাঃ) বললেন, না; বরং আমি যয়নব বিনতে জাহ্শ-এর কাছে মধু পান করেছি এবং বললেন, আর কোন দিন তা পান করব না।এ কারণে নাযিল হলো : يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ “হে নাবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য হারাম করেছেন কেন?” (সূরা আত্ তাহরীম ৬৬ : ১); إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ “তোমরা উভয়ে যদি তাওবা কর”- (সূরা আত্ তাহরীম ৬৬: ৪)। এটা 'আয়িশাহ্ (রাঃ) এবং হাফসা (রাঃ)-কে উদ্দেশ্য করে নাযিল হয়েছে: إِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا “যখন নাবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপন করলেন”- (সূরা আত্ তাহরীম ৬৬: ৩)। এটা তার উক্তি 'আমি মধু পান করেছি;'- এর পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে।
