৩৭/৪. অধ্যায়ঃ

আত্মমর্যাদাবোধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৫৮

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ، تَزْعُمُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتُنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ أَكَلْتَ مَغَافِيرَ، فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا، فَقَالَتْ: ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَا، بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَلَنْ أَعُودَ لَهُ» فَنَزَلَتْ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1] {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} [التحريم: 4] لِعَائِشَةَ وَحَفْصَةَ وَ {إِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا} [التحريم: 3] لِقَوْلِهِ: «بَلْ شَرِبْتُ عَسَلًا»

উবায়দ্‌ ইব্‌ন উমাইর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি। রাসূলুল্লাহ (ﷺ) যায়নাব বিনত জাহ্শ (রাঃ)-এর কাছে কিছুক্ষণ অবস্থান করতেন এবং মধু পান করতেন। আমি এবং হাফসা পরামর্শ করলাম যে, আমাদের যার কাছেই নবী (ﷺ) আসবেন, সে বলবে: আপনি মাগাফীর পান করেছেন। (মাগাফীর এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আঠাকে বলা হয়)। আমি আপনার কাছ থেকে মাগাফীরের গন্ধ পাচ্ছি। নবী (ﷺ) তাদের একজনের কাছে গেলেন, তখন যা বলার সিদ্ধান্ত ছিল, তাই বললেন। তিনি (ﷺ) বললেন, না; বরং আমি যায়নাব বিনত জাহ্শ (রাঃ)-এর কাছে মধু পান করেছি এবং বললেন, আর কোনোদিন তা পান করব না।এ কারণে নাজিল হলো:يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ“হে নবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য হারাম করেছেন কেন?” (সূরা আত্ তাহরীম ৬৬ : ১);إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ“তোমরা উভয়ে যদি তাওবা কর”-(সূরা আত্ তাহরীম ৬৬: ৪)। এটা আয়িশা (রাঃ) এবং হাফসা (রাঃ)-কে উদ্দেশ্য করে নাজিল হয়েছে;وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا“যখন নবী তাঁর একজন স্ত্রীর কাছে একটি কথা গোপন করলেন”—(সূরা আত্ তাহরীম ৬৬: ৩)। এটা তাঁর উক্তি 'আমি মধু পান করেছি;'—এর পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন