ওয়াক্তমতো নামাজ পড়া
মোট হাদিস ০৫
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّكُمْ سَتُدْرِكُونَ أَقْوَامًا يُصَلُّونَ الصَّلَاةَ لِغَيْرِ وَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتُمُوهُمْ فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا، وَصَلُّوا مَعَهُمْ وَاجْعَلُوهَا سُبْحَةً»---[حكم الألباني] حسن صحيح
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হয়ত তোমরা এমন লোকের দেখা পাবে যারা অসময়ে সালাত আদায় করবে। যদি তোমরা তাদের পাও, তাহলে সময়মত সালাত আদায় করবে এবং তাদের সাথেও সালাত আদায় করবে এবং তা নফল ধরে নিবে।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَمُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ صُدْرَانَ، وَاللَّفْظُ لَهُ، عَنْ خَالِدِ بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُدَيْلٍ قَالَ: سَمِعْتُ أَبَا الْعَالِيَةَ يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَرَبَ فَخِذِي: «كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟» قَالَ: مَا تَأْمُرُ؟ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا ثُمَّ اذْهَبْ لِحَاجَتِكَ، فَإِنْ أُقِيمَتِ الصَّلَاةُ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَصَلِّ»
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমার উরুদেশে হাত রেখে বললেন, যদি তুমি এমন লোকের মধ্যে বেঁচে থাক যারা ঠিক সময় হতে সালাতকে পিছিয়ে দিবে, তখন তুমি কি করবে? তিনি বললেন, আপনি কি করতে নির্দেশ দেন। তিনি (ﷺ) বললেন, তুমি সময় মতো সালাত আদায় করে নিবে। তারপর তোমার প্রয়োজনে যাবে যদি সালাত শুরু হয় আর তুমি মসজিদে থাক তাহলে সালাত আদায় করে নিবে।
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُبَيْدٍ وَاسْمُهُ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَالَ بَعْضُ الْقَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنِّي أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلَاةِ». قَالَ بِلَالٌ: أَنَا أَحْفَظُكُمْ، فَاضْطَجَعُوا فَنَامُوا وَأَسْنَدَ بِلَالٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَقَالَ: «يَا بِلَالُ أَيْنَ مَا قُلْتَ؟» قَالَ: مَا أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ فَرَدَّهَا حِينَ شَاءَ، قُمْ يَا بِلَالُ فَآذِنِ النَّاسَ بِالصَّلَاةِ». فَقَامَ بِلَالٌ فَأَذَّنَ فَتَوَضَّئُوا يَعْنِي حِينَ ارْتَفَعَتِ الشَّمْسُ، ثُمَّ قَامَ فَصَلَّى بِهِمْ
আবূ কৃতাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম হঠাৎ দলের একজন বললেন, হে আল্লাহর রাসূল! যদি বিশ্রামের জন্য শেষ রাতে আমাদের নিয়ে অবতরণ করতেন। তিনি (ﷺ) বললেন, আমি ভয় করি তোমরা সালাত ছেড়ে ঘুমিয়ে পড়বে। বিলাল (রাঃ) বললেন, আমি আপনাদের দেখাশুনা করব। তারপর সকলেই শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। বিলাল (রাঃ) তাঁর সওয়ারীর সঙ্গে হেলান দিয়ে পিঠ লাগিয়ে রইলেন।তারপর রাসূলুল্লাহ (ﷺ) জাগ্রত হয়ে দেখলেন সূর্য উদিত হচ্ছে। তিনি বললেন, হে বিলাল! তুমি যা বলেছিলে তা কোথায়? তিনি বললেন, আমাকে এত গভীর ঘুমে আর কখনো পায়নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তা'আলা যখন ইচ্ছা করলেন তখন তোমাদের রূহ্ কবয করে নিলেন। আর যখন ইচ্ছা ফিরিয়ে দিলেন। হে বিলাল! উঠ লোকেদের সালাতের জন্যে আহ্বান কর। তারপর বিলাল (রাঃ) উঠে আযান দিলেন, এরপর সকলে ওজু করলেন অর্থাৎ যখন সূর্য বেশ উপরে উঠলো। পরে তিনি দাঁড়িয়ে লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْكُوفِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ، عَنْ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنِ الْأَسْوَدِ وَعَلْقَمَةَ قَالَا: دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ نِصْفَ النَّهَارِ فَقَالَ: «إِنَّهُ سَيَكُونُ أُمَرَاءُ يَشْتَغِلُونَ عَنْ وَقْتِ الصَّلَاةِ فَصَلُّوا لِوَقْتِهَا». ثُمَّ قَامَ فَصَلَّى بَيْنِي وَبَيْنَهُ فَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ»
আসওয়াদ ও 'আলক্বামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেন, আমরা দ্বিপ্রহরে 'আবদুল্লাহ (রাঃ)-এর কাছে গেলাম। তিনি বললেন, শীঘ্রই এমন নেতা আবির্ভূত হবেন যাঁরা সালাতের আসল সময় সালাত আদায় করা থেকে ক্ষান্ত থাকবেন। অতএব তোমরা যথাসময়ে সালাত আদায় করবে। তারপর তিনি আমার এবং তাঁর ('আলক্বামাহ্-এর) মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন করতে দেখেছি।
[১] সম্ভবত রাসূলুল্লাহ্ (ﷺ) স্থান সংকীর্ণ হওয়ার কারণে কোন কোন সময় এরূপ করেছিলেন কিংবা এই হাদীস পরবর্তীতে রহিত হয়ে গেছে।
خْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَاءِ قَالَ: أَخَّرَ زِيَادٌ الصَّلَاةَ فَأَتَانِي ابْنُ صَامِتٍ فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ، فَذَكَرْتُ لَهُ صُنْعَ زِيَادٍ فَعَضَّ عَلَى شَفَتَيْهِ وَضَرَبَ عَلَى فَخِذِي وَقَالَ: إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ: إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ فَقَالَ عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ: " صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ: إِنِّي صَلَّيْتُ فَلَا أُصَلِّي "
আবুল 'আলিয়াহ্ আল বারা (রহঃ) হতে বর্ণিতঃ
যিয়াদ দেরিতে সালাত আদায় করলেন। তারপর ইবনুস্ সামিত (রাঃ) আমার কাছে আসলে আমি তাঁর জন্যে একখান কুরসী পেতে দিলাম। তিনি তার উপর বসলেন, আমি তাঁর কাছে যিয়াদ-এর কাণ্ড বর্ণনা করলাম, তিনি তাঁর ওষ্ঠদ্বয় কামড়ে ধরলেন এবং আমার উরুদেশ চেপে ধরলেন এবং বললেন, আমি আবূ যার (রাঃ)-কে প্রশ্ন করেছিলাম যেমন তুমি আমাকে প্রশ্ন করলে। তারপর তিনি আমার উরুতে হাত মারলেন, যেমন আমি তোমার উরুতে হাত মেরেছি।এরপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেছিলাম যেরূপ তুমি আমাকে প্রশ্ন করলে। এতে তিনি আমার উরুতে হাত মারলেন যেমন আমি তোমার উরুতে হাত মেরেছি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, সালাত যথাসময়ে আদায় কর। যদি তাদের সাথে সালাত পাও তবে আদায় করে নিবে। কিন্তু এ কথা বলো না যে, আমি সালাত আদায় করে ফেলেছি। এখন আর আদায় করব না।
[১] আবূল আলিয়া বাররা (রহঃ)-এর নাম যিয়াদ ইব্ন ফায়রূয।
