১০/৪৭. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৮৪৬ - ঘুমে ফজর ছুটলে আযান, ওযু ও সালাত

ক্বাযা সলাতের জামা‘আত

ঘুমে ফজরের সালাত ছুটে গেলে কীভাবে আদায় করা হয়েছিল

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৮৪৬

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُبَيْدٍ وَاسْمُهُ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَالَ بَعْضُ الْقَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنِّي أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلَاةِ». قَالَ بِلَالٌ: أَنَا أَحْفَظُكُمْ، فَاضْطَجَعُوا فَنَامُوا وَأَسْنَدَ بِلَالٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَقَالَ: «يَا بِلَالُ أَيْنَ مَا قُلْتَ؟» قَالَ: مَا أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ فَرَدَّهَا حِينَ شَاءَ، قُمْ يَا بِلَالُ فَآذِنِ النَّاسَ بِالصَّلَاةِ». فَقَامَ بِلَالٌ فَأَذَّنَ فَتَوَضَّئُوا يَعْنِي حِينَ ارْتَفَعَتِ الشَّمْسُ، ثُمَّ قَامَ فَصَلَّى بِهِمْ

আবূ কৃতাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম হঠাৎ দলের একজন বললেন, হে আল্লাহর রাসূল! যদি বিশ্রামের জন্য শেষ রাতে আমাদের নিয়ে অবতরণ করতেন। তিনি (ﷺ) বললেন, আমি ভয় করি তোমরা সালাত ছেড়ে ঘুমিয়ে পড়বে। বিলাল (রাঃ) বললেন, আমি আপনাদের দেখাশুনা করব। তারপর সকলেই শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। বিলাল (রাঃ) তাঁর সওয়ারীর সঙ্গে হেলান দিয়ে পিঠ লাগিয়ে রইলেন।তারপর রাসূলুল্লাহ (ﷺ) জাগ্রত হয়ে দেখলেন সূর্য উদিত হচ্ছে। তিনি বললেন, হে বিলাল! তুমি যা বলেছিলে তা কোথায়? তিনি বললেন, আমাকে এত গভীর ঘুমে আর কখনো পায়নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তা'আলা যখন ইচ্ছা করলেন তখন তোমাদের রূহ্ কবয করে নিলেন। আর যখন ইচ্ছা ফিরিয়ে দিলেন। হে বিলাল! উঠ লোকেদের সালাতের জন্যে আহ্বান কর। তারপর বিলাল (রাঃ) উঠে আযান দিলেন, এরপর সকলে ওজু করলেন অর্থাৎ যখন সূর্য বেশ উপরে উঠলো। পরে তিনি দাঁড়িয়ে লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ৮৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সফরের সময় গভীর ঘুমের কারণে ফজরের সালাতের সময় পেরিয়ে যাওয়ার একটি ঘটনা বলা হয়েছে। দলের লোকেরা শেষ রাতে বিশ্রাম চেয়েছিল। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আশঙ্কা করেছিলেন, সবাই ঘুমিয়ে সালাত হারিয়ে ফেলতে পারে। বিলাল (রাঃ) পাহারা দেওয়ার দায়িত্ব নিলেও তিনিও গভীর ঘুমে পড়ে যান। সূর্য উঠতে শুরু করলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জেগে ওঠেন। তিনি আল্লাহর ইচ্ছায় রুহ নেওয়া ও ফিরিয়ে দেওয়ার কথা বলেন। এরপর বিলাল (রাঃ)-কে লোকদের সালাতের জন্য আযান দিতে বলেন। সবাই ওযু করেন এবং সূর্য কিছুটা উপরে ওঠার পর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের নিয়ে সালাত আদায় করেন। হাদিসের মূল কথা হলো অনিচ্ছাকৃত ঘুমের ঘটনা ঘটার পরও আযান, ওযু ও জামাআতের মাধ্যমে সালাত আদায় করা হয়েছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে বিশ্রামের সময় সালাত হারানোর আশঙ্কা বিবেচনা করা হয়েছিল।
  • গভীর ঘুমে বিলাল (রাঃ)-সহ সবাই সময়মতো জাগতে পারেননি।
  • জেগে ওঠার পর আযান দেওয়া এবং ওযু করা হয়।
  • সূর্য কিছুটা উপরে উঠলে সবাই জামাআতে সালাত আদায় করেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন