১০/৪৮. অধ্যায়ঃ
জামা'আত ছেড়ে দেয়ার পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি
সুনানে নাসাঈ : ৮৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৪৭
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ زَائِدَةَ بْنِ قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا السَّائِبُ بْنُ حُبَيْشٍ الْكَلَاعِيُّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ قَالَ: قَالَ لِي أَبُو الدَّرْدَاءِ: أَيْنَ مَسْكَنُكَ؟ قُلْتُ: فِي قَرْيَةٍ دُوَيْنَ حِمْصَ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ، فَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ؛ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ» قَالَ السَّائِبُ: يَعْنِي بِالْجَمَاعَةِ الْجَمَاعَةَ فِي الصَّلَاةِ
মাদান ইব্ন আবূ তালহা ইয়া’মুরী (রহঃ) হতে বর্ণিতঃ
আবু দরদা (রাঃ) আমাকে বললেন, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি হিমসের নিকটবর্তী এক গ্রামে। তখন আবু দরদা বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন গ্রামে অথবা অনাবাদী জায়গায় তিনজন লোক থাকাবস্থায় সেখানে সালাত কায়েম না হলে তাদের ওপর শয়তান আধিপত্য বিস্তার লাভ করে। অতএব, তোমরা জামাআতকে অত্যাবশ্যকীয়রূপে গ্রহণ করবে। কারণ, নেকড়ে বিচ্ছিন্ন ছাগলকে খেয়ে ফেলে। সায়েব (রাঃ) বলেন, জামাআত অর্থ সালাতের জামাআত।
