১০/৪৯. অধ্যায়ঃ
জামা'আত হতে পিছনে থাকার পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারী
সুনানে নাসাঈ : ৮৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৪৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَظْمًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاء»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাঁর হাতে আমার জীবন তাঁর শপথ করে বলছি, আমি ইচ্ছা করেছি যে, কিছু জ্বালানি কাঠ আনতে আদেশ করব, তা সংগ্রহ হলে সালাতের আদেশ করব। তারপর তার জন্যে আজান দেয়া হবে। পরে এক ব্যক্তিকে আদেশ দিব, সে লোকের ইমামত করবে। আর আমি লোকেদের পেছন থেকে তাদের ঘর জ্বালিয়ে দিব (যারা জামাআতে আসে না)। যাঁর হাতে আমার প্রাণ তাঁর শপথ, যদি তাদের কেউ জানত যে, একটি মাংসল হাড় অথবা দুই টুকরা ছাগলের সুন্দর খুর পাবে, তাহলে তারা ইশার সালাতে অবশ্যই হাজির হতো।
