১০/৫০. অধ্যায়ঃ

সলাতের আযান দিলে তার হিফাযাত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৪৯

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ الْمَسْعُودِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ يَقُولُ: «مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ عَزَّ وَجَلَّ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْخَمْسِ حَيْثُ يُنَادَى بِهِنَّ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ شَرَعَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى، وَإِنِّي لَا أَحْسَبُ مِنْكُمْ أَحَدًا إِلَّا لَهُ مَسْجِدٌ يُصَلِّي فِيهِ فِي بَيْتِهِ، فَلَوْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ وَتَرَكْتُمْ مَسَاجِدَكُمْ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ، وَمَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يَمْشِي إِلَى صَلَاةٍ إِلَّا كَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً أَوْ يَرْفَعُ لَهُ بِهَا دَرَجَةً أَوْ يُكَفِّرُ عَنْهُ بِهَا خَطِيئَةً، وَلَقَدْ رَأَيْتُنَا نُقَارِبُ بَيْنَ الْخُطَا وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلَّا مُنَافِقٌ مَعْلُومٌ نِفَاقُهُ، وَلَقَدْ رَأَيْتُ الرَّجُلَ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ»

আবদুল্লাহ ইব্‌ন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আছে যে, তিনি বলতেন, যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সঙ্গে একজন মুসলিম হিসেবে দেখা করার আশা রাখে সে যেন পাঁচ ওয়াক্ত সালাতের হিফাজত করে, যখন তার আজান দেয়া হয়। আল্লাহ তাঁর রাসূল (ﷺ)-কে হিদায়াতের নিয়মাবলী বর্ণনা করেছেন, আর ঐগুলো হিদায়াতের নিয়মের অন্তর্ভুক্ত। আর আমি ধারণা করি, তোমাদের প্রত্যেকের ঘরে একটা সালাতের স্থান রয়েছে। অতএব, যদি তোমরা তোমাদের ঘরে সালাত আদায় কর আর তোমাদের মসজিদ পরিত্যাগ কর তাহলে তোমরা তোমাদের নবী (ﷺ)-এর তরিকা ছেড়ে দিলে। আর যদি তোমরা নবী (ﷺ)-এর তরীকাই ছেড়ে দিলে তাহলে তোমরা বিপথগামী হলে। আর কোন মুসলিম এমন নেই যে, উত্তমরূপে ওজু করে, পরে সে সালাতের জন্য পায়ে হেঁটে যায় কিন্তু আল্লাহ তার প্রত্যেক পদক্ষেপে একটি নেকি লেখেন না, অথবা তার জন্য তার মর্যাদা উন্নত করে দেন না, অথবা তদ্বারা তার একটি পাপের কাফ্‌ফারা করেন না। আমি দেখেছি আমরা সবসময় কাছাকাছি পা ফেলে চলতাম আর তা থেকে বিরত থাকে না কেউ সেই মুনাফিক ছাড়া যার নিফাক প্রকাশ্য। পক্ষান্তরে আমি দেখেছি, কোন ব্যক্তি দুই ব্যক্তির কাঁধে ভর করে চলত। অবশেষে তাকে দাঁড় করানো হত কাতারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন