১০/৫০. অধ্যায়ঃ
সলাতের আযান দিলে তার হিফাযাত করা
সুনানে নাসাঈ : ৮৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৫০
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَصَمِّ، عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ أَعْمَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّهُ لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الصَّلَاةِ، فَسَأَلَهُ أَنْ يُرَخِّصَ لَهُ أَنْ يُصَلِّيَ فِي بَيْتِهِ، فَأَذِنَ لَهُ، فَلَمَّا وَلَّى دَعَاهُ قَالَ لَهُ: «أَتَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «فَأَجِبْ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একজন অন্ধ লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন, আমার এমন কোন পথপ্রদর্শক নেই যে, আমাকে সালাতে নিয়ে যায়। সে ব্যক্তি তাঁর কাছে নিজ ঘরে সালাত আদায় করার অনুমতি চাইলেন। তিনি (ﷺ) তাঁকে অনুমতি দিলেন। যখন ঐ ব্যক্তি চলে যেতে উদ্যত হলেন তখন তাকে ডেকে বললেন, তুমি কি সালাতের আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন, তাহলে তার উত্তর দাও (অর্থাৎ জামাআতে হাজির হও)।
