১০/৫০. অধ্যায়ঃ
সলাতের আযান দিলে তার হিফাযাত করা
সুনানে নাসাঈ : ৮৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৫১
أَخْبَرَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، ح وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا قَاسِمُ بْنُ يَزِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ ابْنِ أُمِّ مَكْتُومٍ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَدِينَةَ كَثِيرَةُ الْهَوَامِّ وَالسِّبَاعِ. قَالَ: «هَلْ تَسْمَعُ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «فَحَيَّ هَلًا». وَلَمْ يُرَخِّصْ لَهُ
ইব্ন উম্মে মাকতূম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! মদীনায় বহু সরীসৃপ জন্তু এবং হিংস্র প্রাণী রয়েছে। তিনি (ﷺ) বললেন, তুমি কি “হাইয়্যা ‘আলাস সালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ” (সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো) এ শব্দ শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। তিনি (ﷺ) বললেন, তাহলে তুমি আসবে। তিনি (ﷺ) তাঁকে না আসার অনুমতি দেননি।
