সুরক্ষার দোয়া

মোট হাদিস ১৩৩

আল্লাহর নিকট সুরক্ষার দোয়া সম্পর্কিত সহিহ হাদিস

রাসুলুল্লাহ (ﷺ) তাঁর উম্মতকে বিভিন্ন অনিষ্ট ও ক্ষতি থেকে আল্লাহর নিকট সুরক্ষার দোয়া করার তাগিদ দিয়েছেন। বর্ণিত হাদিসগুলো থেকে জানা যায় যে, মহানবী (ﷺ) চারটি মারাত্মক ক্ষতিকর বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তা হলো—এমন জ্ঞান যা কোনো উপকারে আসে না, আল্লাহভীতিহীন অবাধ্য অন্তর, কবুল না হওয়া দোয়া এবং কখনো পরিতৃপ্ত না হওয়া লোভী মন বা নফস। এছাড়া তিনি কাপুরুষতা, কৃপণতা, অন্তরের গোপন ফিতনা এবং ভয়াবহ কবরের আজাব থেকে বাঁচার জন্য নিয়মিত আল্লাহর সাহায্য কামনা করতেন। এই হাদিসগুলো আমাদের শিক্ষা দেয় যে, জাগতিক ও আধ্যাত্মিক সব ধরনের ক্ষতি ও বিপদ থেকে বাঁচতে একমাত্র আল্লাহর ওপর ভরসা করা এবং নিয়মিত এই সুরক্ষার দোয়াগুলো পাঠ করা অত্যন্ত জরুরি।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ».

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি।

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، قَالَ سَمِعْتُ أَنَسًا، قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ ‏"‏‏.‏

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলতেন : হে আল্লাহ্‌! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই- দুশ্চিন্তা, পেরেশানী, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে।

وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُعْتَمِرٌ، كِلاَهُمَا عَنِ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ ﷺ . بِمِثْلِهِ غَيْرَ أَنَّ يَزِيدَ لَيْسَ فِي حَدِيثِهِ قَوْلُهُ «وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ».

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

তার অবিকল হাদীস বর্ণিত। তবে ইয়াযীদ বর্ণিত হাদীসে নবী (ﷺ)-এর বাণী ‘জীবন ও মরণের ফিতনার খারাবী হতে’ কথাটি উল্লেখ নেই।

ই.ফা. ৬৬২৭, ই.সে. নেই

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا هَارُونُ الأَعْوَرُ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَدْعُو بِهَؤُلاَءِ الدَّعَوَاتِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْكَسَلِ وَأَرْذَلِ الْعُمُرِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ».

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এ দোয়াসমূহ পাঠ করতেনঃ “আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল বুখ্লি ওয়াল কাসালি ওয়া আর্যালিল ‘উমুরি ওয়া ‘আযা-বিল কব্রি ওয়া ফিতনাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত”। অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকটে বখিলতা, অলসতা, নিকৃষ্ট জীবন-যাপন, কবরের শাস্তি এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই।”

ই.ফা. ৬৬২৯, ই.সে. ৬৬৮৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আনাস (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর নাবী (সাঃ) বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল 'আজযি, ওয়াল কাসালি, ওয়াল বুখলি, ওয়াল হারামি, ওয়া 'সাযা-বিল কুফরি, ওয়া ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত" [হে আল্লাহ! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, চরম বার্ধক্য এবং জীবন ও মরণের ফিতনাহ্ হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি]।

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، عَنْ حُمَيْدٍ، قَالَ: قَالَ أَنَسٌ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) দোয়া করতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া ফিত্নাতি দাজ্জা-ল, ওয়া ‘আযা-বিল ক্বব্র” [হে আল্লাহ! আমি আপনার নিকট অলসতা ও চরম বার্ধক্য, কাপুরুষতা ও কৃপণতা, দাজ্জালের ফিতনাহ্ এবং কবরের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْهَرَمِ وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْهَرَمِ وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ “আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিনাল 'আজযি ওয়াল কাসালি, ওয়াল হারামি ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া আ'উযুবিকা মিন 'আযা-বিল ক্বব্রি, ওয়ামিন ফিত্নাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত” [হে আল্লাহ! আমি আপনার নিকট অপারগতা ও অলসতা, চরম বার্ধক্য, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি- কবরের আযাব এবং জীবন-মৃত্যুর ফিতনা থেকেও]।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল 'আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়াল হারামি, ওয়া 'আযা-বিল কুরি, ওয়া ফিত্নাতিল মাহইয়া- ওয়াল মামা-ত" [হে আল্লাহ! আমি অপারগতা ও অলসতা, কৃপণতা ও কাপুরুষতা, অতি বার্ধক্য, ক্বর 'আযাব এবং জীবন-মরণের ফিতনা হতে আপনার আশ্রয় কামনা করছি।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا خَلَفٌ، عَنْ حَفْصٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَذِهِ الدَّعَوَاتِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَقَلْبٍ لَا يَخْشَعُ، وَدُعَاءٍ لَا يُسْمَعُ، وَنَفْسٍ لَا تَشْبَعُ»، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الْأَرْبَعِ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এই দোয়া করতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَقَلْبٍ لَا يَخْشَعُ، وَدُعَاءٍ لَا يُسْمَعُ، وَنَفْسٍ لَا تَشْبَعُ “আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন 'ইলমিন লা- ইয়ানফা'উ, ওয়া কুলবিন লা- ইয়াখশা'উ, ওয়া দোয়া-য়িন লা- ইউসস্মা'উ, ওয়া নাফসিন লা- তাম্বা'উ” [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অনুপকারী ইলম হতে; ভীতিহীন অন্তর হতে, অগ্রহণযোগ্য দোয়া হতে; আর অতৃপ্ত নাফস্ হতে]। তিনি বললেন: হে আল্লাহ! আমি এ চারটি বস্তু হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُنُونِ، وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الْأَسْقَامِ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলতেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُنُونِ، وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الْأَسْقَامِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল জুনুনি, ওয়াল জুযা-মি, ওয়াল বারাসি, ওয়া সায়্যিয়িল আস্ক-ম” [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পাগল হওয়া, কুষ্ঠ রোগ এবং শ্বেতরোগ ও জটিল রোগব্যাধি হতে]।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন