৫১/৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৪৮ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
কৃপণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
সুনানে আন-নাসায়ী : ৫৪৪৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৪৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর নাবী (সাঃ) বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল 'আজযি, ওয়াল কাসালি, ওয়াল বুখলি, ওয়াল হারামি, ওয়া 'সাযা-বিল কুফরি, ওয়া ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত" [হে আল্লাহ! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, চরম বার্ধক্য এবং জীবন ও মরণের ফিতনাহ্ হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি]।
