৫১/৬. অধ্যায়ঃ

কৃপণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৪৭

أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَ: كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ، كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ، وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ دُبُرَ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ» فَحَدَّثْتُ بِهَا مُصْعَبًا فَصَدَّقَهُ

আমর ইব্‌ন মায়মূন আওদী (রহঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) পাঁচটি বিষয় হতে আল্লাহর আশ্রয় কামনা করতেন- কৃপণতা হতে, আর কাপুরুষতা, বার্ধক্যের অনিষ্টতা, অন্তরের ফিতনা ও কবরের ‘আযাব হতে।আমর ইবনু মায়মুন আল আওদী (রহঃ) হতে বর্ণিত। সা’দ (রাঃ) তাঁর সন্তানদেরকে এই কালিমাসমূহ শিক্ষা দিতেন, যেমন শিক্ষক বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। রাসূলুল্লাহ (ﷺ) এ দোয়াগুলো সালাতের পর পাঠ করতেন :اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ“আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল বুখলি, ওয়া আঊযুবিকা মিনাল জুবনি, ওয়া আঊযুবিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমুর, ওয়া আঊযুবিকা মিন ফিত্নাতিদ দুনিয়া, ওয়া আঊযুবিকা মিন আযাবিল ক্বব্র”(হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি কৃপণতা থেকে, এবং আপনার কাছে আশ্রয় কামনা করছি কাপুরুষতা থেকে, আমি আরও আশ্রয় কামনা করছি জীবনের অতি বার্ধক্য থেকে এবং আশ্রয় কামনা করছি দুনিয়ার ফিতনা থেকে এবং আপনার কাছে আশ্রয় কামনা করছি কবরের আযাব থেকে)।বর্ণনাকারী বলেন: আমি এ হাদীসটি মুসআব (রাঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি এর সত্যায়ন করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন