৪/৫. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৬৬ - ঈমান, প্রতিবেশী ও শালীনতার আদব

লুঙ্গি ছাড়া পুরুষদের এবং নেফাসযুক্ত বা রুগ্ন মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদের লুঙ্গিসহ গণগোসলখানায় প্রবেশের ব্যাপারে ভীতি প্রদর্শন। এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এসেছে তার বর্ণনাঃ

ঈমানদারের আদব: প্রতিবেশী, কথা ও গণগোসলখানায় পর্দা

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৬৬

(صحيح) وَعَنْ أبي أيوب الأنصاري رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ ومَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلْ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ مِنْ نِسَائِكُمْ فَلا يدخل الْحَمَّامَ.قال فنميت بذلك إلى عمر بن عبد العزيز رَضِيَ اللَّهُ عَنْهُ في خلافته فكتب إلى أبي بكر بن محمد بن عمرو بن حزم أن سل محمد بن ثابت عن حديثه فإنه رضاً فسأله ثم كتب إلى عمر فمنع النساء عن الحمامرواه ابن حبان في صحيحه واللفظ له والحاكم والطبراني في الكبير والأوسط

আবু আইয়ুব আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন লুঙ্গি ছাড়া গণগোসলখানায় প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন ভাল কথা বলে নতুবা চুপ থাকে। আর তোমাদের মহিলাদের মধ্যে যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন গণগোসলখানায় প্রবেশ না করে।”আবু আইয়ুব বলেনঃ ওমার বিন আবদুল আয়ীয্যের খেলাফত কালে হাদীসটি আমি তাঁর সামনে উত্থাপন করলাম। তিনি এর সত্যতা জানার জন্য আবু বকর বিন মুহাম্মাদ বিন আমর বিন হাযমের নিকট এই মর্মে চিঠি লিখেন যে, তিনি যেন হাদীসটি সম্পর্কে মুহাম্মাদ বিন ছাবেতকে জিজ্ঞেস করেন। কেননা তাঁর কথাতে সন্তুষ্ট হওয়া যায়। তিনি তাঁকে প্রশ্ন করে হাদীসের সত্যতা সম্পর্কে ওমারকে লিখে পাঠালেন। তখন তিনি গণগোসলখানায় প্রবেশের ব্যাপারে মহিলাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করে দিলেন।

(হাদীসটি বর্ণনা করেছেন ইবনে হিব্বান [স্বীয় সহীহ গ্রন্থে], হাকেম, ত্বাবরানী [কাবীর ও আওসাত গ্রন্থে])

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ আচরণ একসাথে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। সে যেন লুঙ্গি ছাড়া গণগোসলখানায় প্রবেশ না করে। সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। আর নারীদের ব্যাপারে বলা হয়েছে, তারা যেন গণগোসলখানায় প্রবেশ না করে। এসব নির্দেশ এক জায়গায় আসায় বোঝা যায়, ঈমান শুধু মনে রাখার বিষয় নয়; আচরণ, কথা, পর্দা ও সামাজিক দায়িত্বে তার প্রভাব দেখা যায়। হাদিসের শেষ অংশে ওমর বিন আবদুল আযীয এই বর্ণনার সত্যতা যাচাই করে নারীদের গণগোসলখানায় প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এতে সতর্কতা ও দায়িত্বশীলতার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রতিবেশীকে সম্মান করা ঈমানদারের ভালো আচরণের অংশ।
  • ভালো কথা বলা বা চুপ থাকা জিহ্বা রক্ষার সহজ পথ।
  • গণগোসলখানায় পর্দা রক্ষা করা জরুরি।
  • নারীদের পর্দা ও নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল ব্যবস্থা নেয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন