৪/৫. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৬৭ - মদের আসর ও গণগোসলখানা থেকে সতর্কতা

লুঙ্গি ছাড়া পুরুষদের এবং নেফাসযুক্ত বা রুগ্ন মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদের লুঙ্গিসহ গণগোসলখানায় প্রবেশের ব্যাপারে ভীতি প্রদর্শন। এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এসেছে তার বর্ণনাঃ

মদের আসর ও পর্দাহীন গোসলখানা: ঈমানদারের সতর্কতা

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৬৭

(صحيح لغيره) وَعَنْ قاص الأجناد بالقسطنطينية أنه حَدَّثَ : أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا يَقْعُدَنَّ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا الْخَمْرُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِإِزَارٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلا يُدْخُلْ حَلِيْلَتَهُ الْحَمَّامَ. رواه أحمد

কৃাস আল আজনাদ হতে বর্ণিতঃ

(তিনি কুসতুনতুনিয়ায় অবস্থান করতেন)। তিনি হাদীস বর্ণনা করেন যে, ওমার বিন খাত্তাব (রাঃ) বলেন, হে লোক সকল! আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছিঃ "যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন এমন দস্তরখানায় না বসে যেখানে মদ বিতরণ করা হয়। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন লুঙ্গি ছাড়া গণগোসলখানায় প্রবেশ না করে এবং যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার স্ত্রীকে গণগোসলখানায় প্রবেশ না করায়।”(হাদীসটি বর্ণনা করেছেন আহমাদ)

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানুষের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী তুলে ধরেন। এতে তিনটি সতর্কতা এসেছে। প্রথমত, যে আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে, সে যেন এমন দস্তরখানায় না বসে যেখানে মদ বিতরণ করা হয়। দ্বিতীয়ত, সে যেন লুঙ্গি ছাড়া গণগোসলখানায় প্রবেশ না করে। তৃতীয়ত, সে যেন তার স্ত্রীকে গণগোসলখানায় প্রবেশ না করায়। এখানে মূল শিক্ষা হলো ঈমান মানুষকে পরিবেশ বাছাই করতে শেখায়। শুধু নিজে মদ না খাওয়া নয়, মদের আসর থেকেও দূরে থাকার শিক্ষা এসেছে। একইভাবে গোসলখানায় পর্দা রক্ষা ও পরিবারের মর্যাদার কথাও বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদ বিতরণ হয় এমন আসর থেকে ঈমানদারের দূরে থাকা উচিত।
  • গণগোসলখানায় প্রবেশ করলে শরীর ঢেকে রাখা জরুরি।
  • স্ত্রীর পর্দা ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল হওয়া দরকার।
  • ঈমান মানুষের বসার স্থান ও পরিবেশ বাছাইয়ে প্রভাব ফেলে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন