৪/৭. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭৫ - ইসলামের মূল ভিত্তি ও পবিত্রতা
ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
ইসলামের পরিচয়: সাক্ষ্য, নামাজ, যাকাত, হজ্জ, ওযু ও রোজা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১৭৫
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৭৫
(صحيح) عن ابن عمر (عن أبيه) رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في سؤال جبرائيل إياه عن الإسلام فقال الإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَأَنْ تُقِيمَ الصَّلاَةَ وَتُؤْتِىَ الزَّكَاةَ وَتَحُجَّ وَتَعْتَمِرَ وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ وَتُتِمَّ الْوُضُوءَ وَتَصُومَ رَمَضَانَ » قَالَ فَإِذاَ فَعَلْتُ ذلك فَأَنَا مُسْلِمٌ؟ قَالَ «نَعَمْ». قَالَ صَدَقْتَ. رواه ابن خزيمة في صحيحه
আবদুল্লাহ ইবনু ওমার (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু ওমার তাঁর পিতা ওমার বিন খাত্তাব (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ ইসলাম সম্পর্কে জিবরাল (আঃ) এর প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “ইসলাম হল- তুমি এ কথার সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, হজ্জ ও ওমরাহ আদায় করবে, জানাবাত (নাপাকী) থেকে গোসল করবে, পরিপূর্ণরূপে ওজু করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে।” তিনি (জিবৱীল আঃ) বললেন, তা যদি বাস্তবায়ন করি তবে আমি মুসলিম? তিনি বললেনঃ হাঁ। তিনি বললেনঃ আপনি সত্য বলেছেন।
(ইবনু খুযায়মা স্বীয় [সহীহ] গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। সহীহায়ন তথা বুখারী ও মুসলিম ও অন্যান্য গ্রন্থে হাদীসটির বর্ণনারূপ অন্যভাবে এসেছে।)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে জিবরীল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কী তা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ইসলাম হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মা’বুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল—এ সাক্ষ্য দেয়া। এরপর নামাজ কায়েম করা, যাকাত দেয়া, হজ্জ ও ওমরাহ আদায় করা, জানাবাত থেকে গোসল করা, পরিপূর্ণভাবে ওযু করা এবং রমযানের সিয়াম পালন করার কথা এসেছে। এই বর্ণনায় পবিত্রতা বিশেষভাবে উল্লেখিত হয়েছে—জানাবাত থেকে গোসল এবং ওযু পূর্ণ করা। এতে বোঝা যায়, ইসলাম শুধু বিশ্বাসের নাম নয়; ইবাদত, পবিত্রতা এবং নিয়মিত আমলের মাধ্যমে তা জীবনে প্রকাশ পায়। জিবরীল আলাইহিস সালাম জিজ্ঞেস করলে নবীজি বলেন, এগুলো করলে সে মুসলিম।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলামের শুরু তাওহীদ ও রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়ে।
- নামাজ, যাকাত, হজ্জ, ওমরাহ ও রোজা ইসলামের বড় আমল।
- জানাবাত থেকে গোসল ও পূর্ণ ওযু ইসলামের পবিত্রতার অংশ।
- ইসলাম বিশ্বাস ও কাজ—দুইয়ের সমন্বয়ে জীবনে প্রকাশ পায়।
