২/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৩৭ - সুন্নাত আঁকড়ে ধরা ও বিদআত থেকে সাবধান

কুরআন ও সুন্নাহর অনুসরণের প্রতি উৎসাহ দানঃ

সুন্নাত আঁকড়ে ধরা: মতভেদের সময় মুমিনের পথ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৩৭

(صحيح) عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال: وَعَظَناَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً وَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ وَ ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ فَقُلْناَ: يَا رَسُولَ اللَّهِ كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا، قَالَ: أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ تَأَمَّرَ عَلَيْكُمْ عَبْدٌ، وَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسَنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ.رواه أبو داود والترمذي وابن ماجه وابن حبان في صحيحه وقال الترمذي حديث حسن صحيح

এরবায বিন সারিয়া (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন ওয়াজ করলেন যে, তাতে অন্তর সমূহ ভীত-সন্ত্রস্ত হল, চক্ষুগুলো অশ্রুসিক্ত হল। আমরা আরজ করলামঃ হে আল্লাহর রাসূল! মনে হচ্ছে এটি বিদায়ী নসীহত, তাই আমাদেরকে কিছু উপদেশ দিন।তিনি বললেনঃ “আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তাক্বওয়া তথা আল্লাহ ভীতির এবং নেতার কথা শোনা ও তার আনুগত্য করার- যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয়। নিঃসন্দেহে তোমাদের মধ্যে থেকে যে আমার পর জীবিত থাকবে অচিরেই সে অনেক মতভেদ দেখতে পাবে। (সে সময়) তোমাদের উপর আবশ্যক হল আমার সুন্নাত ও সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাতকে আঁকড়ে ধরা। তোমরা উহা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। দ্বীনের মাঝে নতুনত্ব থেকে তোমরা সাবধান। কেননা প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা।”

(হাদীসটি বর্ণনা করেছেন আবূ দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ ও ইবনু হিব্বান। তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান সহীহ।)‘তোমরা উহা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। একথার অর্থঃ সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তা নিয়ে গবেষণা করবে, তার প্রতি সর্বদা আমল করবে, সে ব্যাপারে সতর্ক থাকবে- যেমন করে হারিয়ে বা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কোন ব্যক্তি কোন জিনিসকে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকে।

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নসীহত দিয়েছেন, যা শুনে অন্তর ভীত হয়েছে এবং চোখ অশ্রুসিক্ত হয়েছে। তিনি তাকওয়া, নেতার কথা শোনা ও আনুগত্যের উপদেশ দিয়েছেন, যদিও নেতা একজন কৃতদাস হয়। এরপর তিনি জানিয়েছেন, তাঁর পর অনেক মতভেদ দেখা যাবে। সেই সময় করণীয় হলো তাঁর সুন্নাত এবং সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরা। হাদিসে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরার উপমা এসেছে, অর্থাৎ দৃঢ়ভাবে ধরে রাখা। একই সঙ্গে দ্বীনের মধ্যে নতুনত্ব থেকে সাবধান করা হয়েছে, কারণ প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। এই হাদিসের মূল শিক্ষা হলো, দ্বীনের নিরাপদ পথ হলো সুন্নাতের অনুসরণ, ব্যক্তিগত খেয়াল বা নতুন তৈরি পদ্ধতি নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মতভেদের সময় নবীর সুন্নাত আঁকড়ে ধরা দরকার।
  • খোলাফায়ে রাশেদার পথ সুপথপ্রাপ্ত পথ হিসেবে উল্লেখ হয়েছে।
  • তাকওয়া ও বৈধ নেতৃত্বের আনুগত্যের উপদেশ দেওয়া হয়েছে।
  • দ্বীনের নতুনত্ব বা বিদআত থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন