৩/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৬৭ - দ্বীনের গভীর জ্ঞান আল্লাহর কল্যাণের চিহ্ন

বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।

দ্বীনের গভীর জ্ঞান লাভ আল্লাহর কল্যাণের নিদর্শন

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৬৭

(صحيح) عَنْ مُعَاوِيَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ". رواه البخاري ومسلم وابن ماجه

মু‘আবিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেনঃ “আল্লাহ যার কল্যান চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।” [১] (বুখারী, মুসলিম ও ইবনু মাজাহ হাদীছটি বর্ণনা করেছেন।) (হাসান লি গাইরিহী)হাদীছটি ত্বাবারানীও [কাবীর গ্রন্থে] বর্ণনা করেছেন। তাঁর বর্ণনার বাক্য এরকমঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে একথা বলতে শুনেছিঃ يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ، وَالْفِقْهُ بِالتَّفَقُّهِ، وَمَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ" “হে লোক সকল! শিক্ষার্জনের মাধ্যমে জ্ঞান লাভ করা যায়, গবেষণার মাধ্যমেই ফিক্বাহ অর্জন করা যায়। আর আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিক্বহ (গভীর জ্ঞান) দান করেন।إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ {আল্লাহকে তো তাঁর বান্দাদের মধ্যে আলেমরাই ভয় করে চলে।}(সূরা ফাতেরঃ ২৮)

[১] ফিকাহ শব্দের আসল অর্থ হচ্ছে বুঝা। বলা হয় (আরবি) লোকটি বুঝেছে ও জেনেছে। আর ক্বাফ অক্ষরে পেশ দিয়ে অর্থ হবে ফিকাহাবিদ ও আলেম। পরিভাষায় শরীয়তের বিদ্যাকেই ফিকাহ বলা হয়। বিশেষ করে শরীয়তের শাখা-প্রশাখাগত জ্ঞানকে ফিকহ বলা হয়। আবুস সা’আদাত একথাটি বলেছেন। শায়খ আলবানী বলেন, কিন্তু তাঁর এই কথার পক্ষে কোন দলীল নেই। কেননা দারেমী বর্ণনা করেন ইমরান মিনকারী থেকে। তিনি বলেন, আমি কোন একটি বিষয়ে হাসান বাসরীকে বললাম ফিকাহবিদগণ তো এরূপ বলেননি। তিনি বললেন, তোমার ধ্বংস হোক! তুমি প্রকৃত ফিকাহবিদ দেখেছো? প্রকৃত ফিকাহবিদ হচ্ছে সেই ব্যক্তি যিনি দুনিয়া বিমুখ, আখেরাত মুখী, ধর্মের যাবতীয় বিষয়ে পণ্ডিত এবং সর্বদা পালনকর্তার ইবাদতে লিপ্ত।

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। বর্ণনায় আরও এসেছে, জ্ঞান শেখার মাধ্যমে পাওয়া যায় এবং ফিকহ বা গভীর বুঝ অর্জিত হয় চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে। তাই দ্বীনি জ্ঞান কোনো হালকা বিষয় নয়; এটি শেখার, বুঝার এবং আল্লাহভীতির পথে চলার বিষয়। হাদিসে কুরআনের আয়াতও এসেছে যে, আল্লাহকে তাঁর বান্দাদের মধ্যে আলেমরাই ভয় করে চলে। এখানে আলেম বলতে শুধু তথ্য জানা নয়; বরং জ্ঞান থেকে আল্লাহভীতি জন্মানো গুরুত্বপূর্ণ। একজন মুসলিমের জন্য দ্বীনের হালাল-হারাম, আদব, ইবাদত ও দায়িত্ব শেখা জীবনের বড় কল্যাণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনের গভীর জ্ঞান আল্লাহর পক্ষ থেকে কল্যাণের বড় নিদর্শন।
  • জ্ঞান শেখার জন্য চেষ্টা, অধ্যয়ন ও বুঝার অভ্যাস দরকার।
  • সত্যিকারের জ্ঞান আল্লাহভীতির দিকে নিয়ে যায়।
  • দ্বীনি বিষয়ে না জেনে চলার বদলে শেখার পথ নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন