৩/১. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৭ - মৃত্যুর পর পৌঁছানো আমল ও নেকি
বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।
মৃত্যুর পর পৌঁছানো নেক আমল: ইলম, সাদকা ও সৎ সন্তান
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৭৭
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৭৭
(حسن) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ أوْمُصْحَفًا وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ تَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ.رواه ابن ماجه بإسناد حسن والبيهقي ورواه ابن خزيمة
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমল ও নেকীর কাজ থেকে যা তার নিকট পৌঁছবে, তা হল ইলম যা সে শিক্ষা দান করেছে ও প্রচার করেছে। রেখে যাওয়া সৎ সন্তান (তার দোয়া)। অথবা একটি কোরআন যা সে উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছে। অথবা একটি মসজিদ তৈরি করেছে বা মুসাফিরদের জন্য একটি ঘর তৈরি করে গিয়েছে। অথবা একটি নদী প্রবাহিত করেছে বা তার জীবদ্দশায় সুস্থ থাকাকালে নিজ সম্পদ থেকে কিছু সাদকা বের করেছে। এগুলোর সওয়াব মৃত্যুর পর তার কাছে পৌঁছতে থাকবে।”
(হাদীসটি বর্ণনা করেছেন ইবনু মাজাহ হাসান সনদে, বায়হাকী ও ইবনু খুযায়মা অনুরূপ ভাবে।) তবে তার বর্ণনায় বলা হয়েছেঃ অথবা একটি নদী খনন করে, তিনি কোরআনের কথা উল্লেখ করেন নি।
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, মুমিনের মৃত্যুর পরও কিছু আমল ও নেকির সওয়াব তার কাছে পৌঁছতে থাকে। এর মধ্যে আছে—যে ইলম সে শিক্ষা দিয়েছে ও প্রচার করেছে, সৎ সন্তান রেখে গেছে, এমন কুরআন রেখে গেছে যা মানুষ উপকারে নেয়, মসজিদ নির্মাণ করেছে, মুসাফিরদের জন্য ঘর তৈরি করেছে, নদী প্রবাহিত করেছে বা জীবিত ও সুস্থ অবস্থায় নিজের সম্পদ থেকে সাদকা করেছে। এই হাদিস মানুষকে দীর্ঘস্থায়ী নেক কাজের দিকে ডাকে। জীবনের সম্পদ, জ্ঞান ও সময় যদি এমন কাজে ব্যয় হয়, যা মানুষের উপকারে চলতে থাকে, তাহলে মৃত্যুর পরও তার কল্যাণ পৌঁছার আশা থাকে। তাই শুধু আজকের কাজ নয়, ভবিষ্যতের উপকারও ভাবা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শেখানো ও প্রচার করা উপকারী ইলম মৃত্যুর পরও সওয়াবের কারণ হতে পারে।
- সৎ সন্তানের দোয়া মৃত ব্যক্তির জন্য উপকারী।
- মসজিদ, মুসাফিরের ঘর, নদী ও সাদকা দীর্ঘস্থায়ী নেক কাজ।
- জীবিত অবস্থায় স্থায়ী কল্যাণের কাজ করা উচিত।
