৩/১. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৯ - মৃত্যুর পর রেখে যাওয়া সেরা তিন সম্পদ
বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।
মৃত্যুর পর রেখে যাওয়া সেরা তিন জিনিস
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৭৯
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৭৯
(صحيح) وَعَنْ أبي قتادة رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ مَا يُخَلِّفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلَاثٌ وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا وَعِلْمٌ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ.رواه ابن ماجه بإسناد صحيح
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) করেছেনঃ “কোন ব্যক্তি তার (মৃত্যুর) পর যা ছেড়ে যায় তন্মধ্যে সর্বোত্তম হল তিনটি বিষয়ঃ(১) নেক সন্তান যে তার জন্য দোয়া করবে।(২) সাদকা, মানুষ যা দ্বারা উপকৃত হতে থাকে, এর প্রতিদান তার নিকট পৌঁছতে থাকবে।(৩) ইলম, তার মৃত্যুর পর সে অনুযায়ী আমল করা হবে।”
(ইবনু মাজাহ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, একজন মানুষ মৃত্যুর পর যা রেখে যায়, তার মধ্যে উত্তম তিনটি বিষয় হলো—নেক সন্তান যে তার জন্য দোয়া করে, এমন সাদকা যার মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে এবং এমন ইলম যার ওপর মৃত্যুর পরও আমল করা হয়। এই শিক্ষা আমাদের দুনিয়ার সম্পদ ও সাফল্যকে নতুনভাবে ভাবতে শেখায়। মানুষ অনেক কিছু রেখে যায়, কিন্তু সবকিছু তার আখেরাতের উপকারে আসে না। যে সন্তান দোয়া করে, যে সাদকা মানুষের কাজে লাগে এবং যে জ্ঞান মানুষকে ভালো পথে চালায়—এসব দীর্ঘস্থায়ী কল্যাণ। তাই জীবনে সম্পদ, সময় ও শিক্ষা এমনভাবে ব্যবহার করা দরকার, যাতে মৃত্যুর পরও মানুষের উপকারের দরজা খোলা থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেক সন্তান রেখে যাওয়া বড় কল্যাণের পথ।
- চলমান সাদকা মানুষের উপকারে থাকলে প্রতিদানের কারণ হতে পারে।
- যে ইলম অনুযায়ী মানুষ আমল করে, তা দীর্ঘস্থায়ী নেক কাজ।
- মৃত্যুর পর কী রেখে যাচ্ছি—এটি একজন মুমিনের ভাবনার বিষয়।
