৮/২৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১০১১ - জানাজার পেছনে চলা ও দ্রুত বহনের বর্ণনা
জানাযার পিছে পিছে যাওয়া
জানাজার পেছনে হাঁটা ও দ্রুত চলা: বর্ণনা ও সনদের অবস্থা
জামে‘ আত-তিরমিযী : ১০১১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১০১১
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى، إِمَامِ بَنِي تَيْمِ اللَّهِ عَنْ أَبِي مَاجِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ سَأَلْنَا رَسُولَ اللَّهِ ﷺ عَنِ الْمَشْىِ خَلْفَ الْجَنَازَةِ فَقَالَ «مَا دُونَ الْخَبَبِ فَإِنْ كَانَ خَيْرًا عَجَّلْتُمُوهُ وَإِنْ كَانَ شَرًّا فَلاَ يُبَعَّدُ إِلاَّ أَهْلُ النَّارِ الْجَنَازَةُ مَتْبُوعَةٌ وَلاَ تَتْبَعُ وَلَيْسَ مِنْهَا مَنْ تَقَدَّمَهَا " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ يُعْرَفُ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يُضَعِّفُ حَدِيثَ أَبِي مَاجِدٍ هَذَا . وَقَالَ مُحَمَّدٌ قَالَ الْحُمَيْدِيُّ قَالَ ابْنُ عُيَيْنَةَ قِيلَ لِيَحْيَى مَنْ أَبُو مَاجِدٍ هَذَا قَالَ طَائِرٌ طَارَ فَحَدَّثَنَا .وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ إِلَى هَذَا رَأَوْا أَنَّ الْمَشْىَ خَلْفَهَا أَفْضَلُ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَإِسْحَاقُ . قَالَ إِنَّ أَبَا مَاجِدٍ رَجُلٌ مَجْهُولٌ لاَ يُعْرَفُ إِنَّمَا يُرْوَى عَنْهُ حَدِيثَانِ عَنِ ابْنِ مَسْعُودٍ . وَيَحْيَى إِمَامُ بَنِي تَيْمِ اللَّهِ ثِقَةٌ يُكْنَى أَبَا الْحَارِثِ وَيُقَالُ لَهُ يَحْيَى الْجَابِرُ وَيُقَالُ لَهُ يَحْيَى الْمُجْبِرُ أَيْضًا وَهُوَ كُوفِيٌّ رَوَى لَهُ شُعْبَةُ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَأَبُو الأَحْوَصِ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ .
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) -কে জানাযার পিছে পিছে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বলেন : দৌড়ের চেয়ে কিছুটা ধীরে চলবে। যদি সে ভাল ব্যক্তি হয় তাহলে তোমরা তাকে তাড়াতাড়ি তার জায়গায় পৌঁছে দিলে। সে মন্দ ব্যক্তি হলে তাড়াতাড়ি এক জাহান্নামীকে বিতাড়িত করা হল। লাশের অনুসরণ করা হয়। লাশ কারো অনুসরণ করে না। যে ব্যক্তি লাশের আগে আগে চলে সে আমাদের দলভুক্ত নয়।
আবূ ঈসা বলেনঃ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিত হাদীসটি আমরা শুধু উপরোক্ত সূত্রেই জেনেছি। মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী আবূ মাযিদ বর্ণিত এ হাদীসটিকে তার কারণে যঈফ বলেছেন। ইয়াহইয়াকে আবু মাযিদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, একটি পাখি উড়ে এসে আমাদেরকে হাদীস শুনিয়েছে (রাবী অপরিচিত)। রাসূলুল্লাহ (ﷺ) -এর বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিম এ হাদীস অনুসারে আমল করেছেন। তাঁদের মতে জানাযার পিছে পিছে যাওয়াই অতিশয় ভাল। ইমাম সাওরী ও ইসহাক (রহঃ)-এর এ অভিমত। আবু মাযিদ একজন অখ্যাত ও অপরিচিত রাবী। ইবনু মাসঊদ (রাঃ) সূত্রে তার দুটি হাদীস বর্ণিত আছে। তাইমুল্লাহ গোত্রের ইমাম ইয়াহইয়া বিশ্বস্ত রাবী। তার উপনাম আবুল হারিস। তাকে ইয়াহইয়া আল-জাবির এবং ইয়াহইয়া আল-মুজবিরও বলা হয়। তিনি ছিলেন কূফার বাসিন্দা। শুবা, সুফিয়ান সাওর, আবুল আহওয়াস ও সুফিয়ান ইবনু উয়াইনা তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১০১১-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় জানাজার পেছনে চলা সম্পর্কে প্রশ্নের উত্তরে দৌড়ের চেয়ে কিছুটা ধীর গতিতে চলার কথা বলা হয়েছে। মৃত ব্যক্তি ভালো হলে তাকে দ্রুত তার জায়গায় এগিয়ে দেওয়া হয়, আর মন্দ হলে দ্রুত একজন জাহান্নামীকে দূরে সরানো হয়—এমন ভাষাও এসেছে। এরপর বলা হয়েছে, জানাজাকে অনুসরণ করা হয়; জানাজা কাউকে অনুসরণ করে না। তবে এই হাদিসের সঙ্গে ইমাম তিরমিজি স্পষ্ট সনদগত মন্তব্য দিয়েছেন। তিনি বলেন, বর্ণনাটি এই পথ ছাড়া জানা যায় না; ইমাম বুখারি আবু মাজিদের এই হাদিসকে দুর্বল বলেছেন এবং আবু মাজিদ অজ্ঞাত ব্যক্তি। তাই এর বিশেষ বক্তব্যগুলোকে শক্ত সহিহ দলিলের মতো নিশ্চিতভাবে বলা ঠিক নয়। তবে জানাজা দ্রুত নেওয়ার মূল বিষয়টি অন্য সহিহ বর্ণনায়ও এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এই বর্ণনায় জানাজার পেছনে চলা ও মাঝারি দ্রুততার কথা বলা হয়েছে।
- সনদের আবু মাজিদ অজ্ঞাত হওয়ায় হাদিসটি দুর্বল হিসেবে আলোচিত।
- দুর্বল বর্ণনার বিশেষ বাক্যকে নিশ্চিত বিধান হিসেবে উপস্থাপন করা উচিত নয়।
- জানাজা দ্রুত নেওয়ার মূল শিক্ষা অন্য সহিহ বর্ণনায় সমর্থিত।
