৮/৪৭. অধ্যায়ঃ
কবরের উপর জানাযা আদায় করা
জামে তিরমিযী : ১০৩৮
জামে তিরমিযীহাদিস নম্বর ১০৩৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أُمَّ سَعْدٍ، مَاتَتْ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم غَائِبٌ فَلَمَّا قَدِمَ صَلَّى عَلَيْهَا وَقَدْ مَضَى لِذَلِكَ شَهْرٌ .
সাঈদ ইবনুল মুসায়্যিব (রাহঃ) হতে বর্ণিতঃ
সাদ (রাঃ)-এর আম্মা ইন্তিকাল করেন। এ সময় নবী (ﷺ) হাজির ছিলেন না। তিনি (সফর হতে) প্রত্যাবর্তন করে তার জানাজার নামাজ আদায় করেন। ইতিমধ্যে (মৃত্যুর পর) এক মাস চলে গিয়েছিল।
যঈফ, ইরওয়া (৩/১৮৩, ১৮৬)
