৮/৪৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১০৩৭ - কবরের উপর জানাজার নামাজ

কবরের উপর জানাযা আদায় করা

দাফনের পর কবরের উপর জানাজার নামাজের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১০৩৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا الشَّعْبِيُّ، أَخْبَرَنِي مَنْ، رَأَى النَّبِيَّ ﷺ وَرَأَى قَبْرًا مُنْتَبِذًا فَصَفَّ أَصْحَابَهُ خَلْفَهُ فَصَلَّى عَلَيْهِ فَقِيلَ لَهُ مَنْ أَخْبَرَكَهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَبُرَيْدَةَ وَيَزِيدَ بْنِ ثَابِتٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَامِرِ بْنِ رَبِيعَةَ وَأَبِي قَتَادَةَ وَسَهْلِ بْنِ حُنَيْفٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُصَلَّى عَلَى الْقَبْرِ . وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ إِذَا دُفِنَ الْمَيِّتُ وَلَمْ يُصَلَّ عَلَيْهِ صُلِّيَ عَلَى الْقَبْرِ . وَرَأَى ابْنُ الْمُبَارَكِ الصَّلاَةَ عَلَى الْقَبْرِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ يُصَلَّى عَلَى الْقَبْرِ إِلَى شَهْرٍ . وَقَالاَ أَكْثَرُ مَا سَمِعْنَا عَنِ ابْنِ الْمُسَيَّبِ أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى عَلَى قَبْرِ أُمِّ سَعْدِ بْنِ عُبَادَةَ بَعْدَ شَهْرٍ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

এমন এক ব্যক্তি আমাকে জানিয়েছেন যিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছেন। রাসূলুল্লাহ (ﷺ) একটি বিচ্ছিন্ন কবর দেখলেন। অতঃপর তিনি তাঁর সাহাবীদেরকে তাঁর পিছনে কাতারবন্দী করে দাঁড় করালেন এবং তাঁর উপর (কবরের উপর) জানাযার নামায আদায় করলেন। বর্ণনাকারীকে প্রশ্ন করা হল, কে আপনাকে জানিয়েছেন? তিনি বললেন, ইবনু আব্বাস (রাঃ)।

আনাস, বুরাইদা, ইয়াযীদ ইবনু সাবিত, আবূ হুরাইরা, আমির ইবনু রাবীআ, আবূ কাতাদা ও সাহল ইবনু হুনাইফ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইবনু আব্বাস (রাঃ)-এর হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এ হাদীস অনুযায়ী রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশিরভাগ বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিম আমল করেছেন। এই মত দিয়েছেন ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক। অপর একদল বিশেষজ্ঞ আলিম বলেছেন, জানাযার নামায কবরের উপর আদায় করা যাবে না। মালিক ইবনু আনাস (রহঃ)-এর এই মত। ইবনুল মুবারাক বলেছেন, মৃত ব্যক্তিকে যদি জানাযার নামায আদায় না করে দাফন করে তাহলে কবরের উপর জানাযা আদায় করা যাবে। অর্থাৎ কবরের উপর জানাযা আদায় করা ইবনুল মুবারাকের মতে জায়িয। আহমাদ ও ইসহাক বলেছেনঃ একমাস পর্যন্ত কবরের উপরে জানাযার নামায পড়া যাবে। তারা উভয়ে বলেছেন, ইবনুল মুসায়িবের নিকট আমরা যা শুনেছি তা হলঃ সা’দ ইবনু উবাদা (রাঃ)-এর মায়ের কবরের উপর এক মাস পর রাসূলুল্লাহ (ﷺ) জানাযার নামায আদায় করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১০৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একটি আলাদা বা বিচ্ছিন্ন কবর দেখতে পান। এরপর তিনি সাহাবিদের নিজের পেছনে কাতারবন্দী করে দাঁড় করান এবং সেই কবরের উপর জানাজার নামাজ আদায় করেন। বর্ণনাটি ইবন আব্বাস রাঃ-এর মাধ্যমে এসেছে। তাই হাদিসটির মূল বিষয় দাফনের পর কবরের উপর জানাজার নামাজ। এখানে কতদিন পরে এই নামাজ হয়েছিল, মৃত ব্যক্তি কে ছিলেন, বা কোন কারণে আগে জানাজা হয়নি—এসব তথ্য নেই। ফলে ব্যাখ্যায় শুধু কবর দেখা, সাহাবিদের কাতার করা এবং কবরের উপর জানাজা পড়ার ঘটনাটি তুলে ধরা উচিত। এই হাদিস জানায় যে, একটি নির্দিষ্ট ঘটনায় নবী صلى الله عليه وسلم কবরের উপর জানাজা আদায় করেছেন। অনুল্লিখিত সময়সীমা বা বাড়তি শর্ত এই পাঠ থেকে নিশ্চিতভাবে যোগ করা ঠিক হবে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একটি পৃথক কবরের উপর জানাজার নামাজ আদায় করেছেন।
  • তিনি সাহাবিদের নিজের পেছনে কাতারবন্দী করেছিলেন।
  • বর্ণনাটি দাফনের পর জানাজার একটি নির্দিষ্ট নববী ঘটনা তুলে ধরে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন