৯/২৯. অধ্যায়ঃ
মুত্আ বিয়ে হারাম
জামে তিরমিযী : ১১২২
জামে তিরমিযীহাদিস নম্বর ১১২২
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُقْبَةَ، أَخُو قَبِيصَةَ بْنِ عُقْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّمَا كَانَتِ الْمُتْعَةُ فِي أَوَّلِ الإِسْلاَمِ كَانَ الرَّجُلُ يَقْدَمُ الْبَلْدَةَ لَيْسَ لَهُ بِهَا مَعْرِفَةٌ فَيَتَزَوَّجُ الْمَرْأَةَ بِقَدْرِ مَا يَرَى أَنَّهُ يُقِيمُ فَتَحْفَظُ لَهُ مَتَاعَهُ وَتُصْلِحُ لَهُ شَيْئَهُ حَتَّى إِذَا نَزَلَتِ الآيَةُ : ( إِلاَّ عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ ) قَالَ ابْنُ عَبَّاسٍ فَكُلُّ فَرْجٍ سِوَى هَذَيْنِ فَهُوَ حَرَامٌ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইসলামের প্রথম যুগে মুতআ বিয়ের চর্চা ছিল। কোনো ব্যক্তি কাজের উদ্দেশ্যে কোনো অপরিচিত লোকালয়ে গিয়ে পৌঁছত। সেখানে সে যতদিন থাকবে বলে মনে করত, ততদিনের জন্য সে কোনো নারীকে বিয়ে করত। সে তার মালপত্রের দেখাশুনা করত এবং তার জন্য রান্না করত।অবশেষে যখন এ আয়াত অবতীর্ণ হলঃ “যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে; নিজেদের স্ত্রীদের ব্যতীত এবং তাদের ডান হাত যাদের মালিক হয় সেসব মেয়েলোক ব্যতীত। এসব ক্ষেত্রে (লজ্জাস্থানের হেফাজত না করা হলেও) তারা ভৎসর্না এবং তিরস্কারের যোগ্য নয়। এদের ব্যতীত অন্য কিছু চাইলে তারা অবশ্যই সীমালংঘনকারী হবে”- সূরা মু’মিনূন : ৫, ৬, ৭ এবং সূরা মা‘আরিজ : ২৯, ৩০, ৩১।ইবন আব্বাস (রাঃ) বলেনঃ তারপর এ দুটি ব্যতীত সব লজ্জাস্থানই হারাম হয়ে গেল।
মুনকার, ইরওয়া (১৯০৩), মিশকাত তাহকীক ছানী (৩১৫৮)
