১০/৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৫৪ - শিশুর দুধপান
সধবা মহিলাকে দাসত্বমুক্ত করা হলে
জামে‘ আত-তিরমিযী : ১১৫৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১৫৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ زَوْجُ بَرِيرَةَ عَبْدًا فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ ﷺ فَاخْتَارَتْ نَفْسَهَا وَلَوْ كَانَ حُرًّا لَمْ يُخَيِّرْهَا .
আইশা (রাঃ) হতে বর্ণিতঃ
বারীরার স্বামী একজন ক্রীতদাস ছিল। বারীরাকে রাসূলুল্লাহ (ﷺ) স্বাধীনতা দান করলেন (দাসত্ব হতে মুক্তির পর বিয়ের বন্ধন অক্ষুণ্ণ রাখার বা ছিন্ন করার)। বারীরা নিজের স্বাধীনতা প্রয়োগ করেন (বিয়ের বন্ধন ছিন্ন করেন)। যদি সে লোকটি (স্বামী) স্বাধীন হতো তাহলে তিনি (নবী (ﷺ)) কখনও তাকে (বারীরাকে) এ স্বাধীনতা প্রদান করতেন না।
