১১/১০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৮৫ - খোলা তালাকের পর এক হায়েয ইদ্দত

খোলার বর্ণনা

খোলা তালাকের ইদ্দত এক হায়েয—দুটি বর্ণনার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১৮৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ سُفْيَانَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَهُوَ مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ، أَنَّهَا اخْتَلَعَتْ عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ فَأَمَرَهَا النَّبِيُّ ﷺ - أَوْ أُمِرَتْ - أَنْ تَعْتَدَّ بِحَيْضَةٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الرُّبَيِّعِ الصَّحِيحُ أَنَّهَا أُمِرَتْ أَنْ تَعْتَدَّ بِحَيْضَةٍ .أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْبَغْدَادِيُّ، أَنْبَأَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، أَنْبَأَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ، ثَابِتِ بْنِ قَيْسٍ اخْتَلَعَتْ مِنْ زَوْجِهَا عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ فَأَمَرَهَا النَّبِيُّ ﷺ أَنْ تَعْتَدَّ بِحَيْضَةٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي عِدَّةِ الْمُخْتَلِعَةِ فَقَالَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ إِنَّ عِدَّةَ الْمُخْتَلِعَةِ عِدَّةُ الْمُطَلَّقَةِ ثَلاَثُ حِيَضٍ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ إِنَّ عِدَّةَ الْمُخْتَلِعَةِ حَيْضَةٌ . قَالَ إِسْحَاقُ وَإِنْ ذَهَبَ ذَاهِبٌ إِلَى هَذَا فَهُوَ مَذْهَبٌ قَوِيٌّ .

রুবাই বিনতু মুআওবিয (রাঃ) হতে বর্ণিতঃ

১১৮৫/১. রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে তিনি ‘খোলা’ (তালাক) করান। তাকে এক হায়িযকাল সময় ইদ্দতের জন্য রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দেন অথবা নির্দেশ দেওয়া হয়। সহীহ্‌, ইবনু মাজাহ- (২০৫৮) ইবনু আব্বাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, রুবাই বিনতু মুআওবিয (রাঃ)-এর হাদীসে তাকে এক হায়িযকাল সময় ইদ্দত পালনের নির্দেশই' সহীহ্‌।---------------------------- ১১৮৫/২. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সাবিত ইবনু কাইস (রাঃ)-এর স্ত্রী তার স্বামীর নিকট হতে খোলা (তালাক) নেয়। রাসূলুল্লাহ (ﷺ) তাকে এক হায়িযকাল সময় ইদ্দত পালনের নির্দেশ দেন। সহীহ্‌, দেখুন পূর্বের হাদীস আবূ ঈসা বলেন এ হাদীসটি হাসান গারীব।আলিমদের মধ্যে খোলা তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত পালনের মেয়াদ প্রসঙ্গে মত পার্থক্য আছে। রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশিরভাগ বিশেষজ্ঞ সাহাবী ও অন্যান্য আলিমগণ বলেছেন, তালাকপ্রাপ্তা মহিলার মত খোলা গ্রহণকারিণী মহিলাকেও ইদ্দত পালন করতে হবে তিন হায়িযকাল সময়। এই মত দিয়েছেন সুফিয়ান সাওরী, কূফাবাসী আলিমগণ, আহমাদ ও ইসহাকের মতও তাই। অপর একদল সাহাবী ও বিশেষজ্ঞ আলিম বলেছেন, এক হায়িযকালই হচ্ছে খোলা গ্রহণকারিণীর ইদ্দতের সময়। ইসহাক (রহঃ) বলেন, কোন লোক এই মত গ্রহণ করলে সেটাই হবে শক্তিশালী মাযহাব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৮৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় খোলা তালাকের পর ইদ্দতের সময় নিয়ে দুটি ঘটনা এসেছে। প্রথম বর্ণনায় রুবাই বিনত মুআওয়িয নবী صلى الله عليه وسلم-এর যুগে খোলা নেন এবং তাকে এক হায়েযকাল ইদ্দত পালনের নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় বর্ণনায় সাবিত ইবন কাইসের স্ত্রী স্বামীর কাছ থেকে খোলা নিলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকেও এক হায়েযকাল অপেক্ষা করতে বলেন। তাই হাদিসটির সরাসরি বক্তব্য হলো, এই দুই ঘটনায় খোলার পর এক হায়েযকাল ইদ্দতের নির্দেশ ছিল। একই পাঠে আলিমদের মতভেদের কথাও আছে। কেউ তালাকপ্রাপ্তা নারীর মতো তিন হায়েয বলেছেন, আবার কেউ এক হায়েযকে গ্রহণ করেছেন। ফলে বর্ণনার মূল ঘটনা ও উল্লেখিত মতভেদ—দুটিই মনে রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খোলা নেওয়ার পর ইদ্দত পালন করতে হয়।
  • উল্লিখিত দুই ঘটনায় এক হায়েযকাল ইদ্দতের নির্দেশ এসেছে।
  • খোলার ইদ্দত বিষয়ে আলিমদের মতভেদের কথা বর্ণনায় উল্লেখ আছে।
  • ঘটনার মূল বক্তব্য ও উল্লেখিত মতভেদ আলাদাভাবে বুঝতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন