১/৮. অধ্যায়ঃ
দাঁড়িয়ে পেশাব করা নিষেধ
জামে তিরমিযী : ১২
জামে তিরমিযীহাদিস নম্বর ১২
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبُولُ قَائِمًا فَلاَ تُصَدِّقُوهُ مَا كَانَ يَبُولُ إِلاَّ قَاعِدًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَبُرَيْدَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَنَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ أَحْسَنُ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَصَحُّ . وَحَدِيثُ عُمَرَ إِنَّمَا رُوِيَ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ قَالَ رَآنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا أَبُولُ قَائِمًا فَقَالَ " يَا عُمَرُ لاَ تَبُلْ قَائِمًا " . فَمَا بُلْتُ قَائِمًا بَعْدُ . قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا رَفَعَ هَذَا الْحَدِيثَ عَبْدُ الْكَرِيمِ بْنُ أَبِي الْمُخَارِقِ وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ أَيُّوبُ السَّخْتِيَانِيُّ وَتَكَلَّمَ فِيهِ . وَرَوَى عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ رضى الله عنه مَا بُلْتُ قَائِمًا مُنْذُ أَسْلَمْتُ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ وَحَدِيثُ بُرَيْدَةَ فِي هَذَا غَيْرُ مَحْفُوظٍ . وَمَعْنَى النَّهْىِ عَنِ الْبَوْلِ قَائِمًا عَلَى التَّأْدِيبِ لاَ عَلَى التَّحْرِيمِ . وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ إِنَّ مِنَ الْجَفَاءِ أَنْ تَبُولَ وَأَنْتَ قَائِمٌ .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যে লোক তোমাদেরকে বলে, নবী (ﷺ) দাঁড়িয়ে পেশাব করেছেন, তার কথা তোমরা বিশ্বাস করো না। তিনি সব সময় বসেই পেশাব করতেন।
সহীহ। ইবনু মাজাহ (৩০৭) এ অনুচ্ছেদে উমর ও বুরাইদা (রাঃ)-এর হাদীস রয়েছে।আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আয়েশার হাদীস অধিকতর হাসান ও সবচাইতে সহীহ। উমরের বর্ণিত হাদীস হলঃ উমর (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখেন। তিনি বলেন হে উমর! দাঁড়িয়ে পেশাব করো না। (উমর বলেন,) তারপর আমি আর কখনও দাঁড়িয়ে পেশাব করিনি।” যঈফ, ইবনু মাজাহ (৩০৮) সিলসিলাহ আহাদীস যঈফাহ (৯৩৪)আবু ঈসা বলেনঃ শুধুমাত্র আব্দুল করীম ইবনু মুখারিক এই হাদীসটিকে মারফু হিসেবে বর্ণনা করেছেন। আর তিনি মুহাদ্দিসদের মতে যঈফ। আইয়ুব সহতিয়ানী তাঁকে যঈফ বলেছেন এবং তাঁর সমালোচনা করেছেন।অপর এক বর্ণনায় ইবনু উমর হতে বর্ণিত আছে, তিনি বলেন, উমর (রাঃ) বলেছেন, “আমি ইসলাম গ্রহণ করার পর কখনও দাঁড়িয়ে পেশাব করিনি”। এ হাদীসটি আব্দুল করীমের বর্ণিত হাদীস হতে অধিক সহীহ। এ অনুচ্ছেদে বুরাইদার হাদীস অরক্ষিত।দাঁড়িয়ে পেশাব করা নিষিদ্ধ হওয়ার তাৎপর্য হল, এটা প্রচলিত নিয়ম বিরোধী, তবে হারাম নয়। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেনঃ “তোমার দাঁড়িয়ে পেশাব করাটা একটা যুলুম ও বেয়াদবী।”
