১২/১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২০৫ - হালাল-হারাম ও সন্দেহজনক বিষয় থেকে বাঁচা

সন্দেহজনক জিনিস পরিহার করা

হালাল-হারাম স্পষ্ট: সন্দেহজনক বিষয় থেকে বাঁচার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২০৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهُ ﷺ يَقُولُ " الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَاتٌ لاَ يَدْرِي كَثِيرٌ مِنَ النَّاسِ أَمِنَ الْحَلاَلِ هِيَ أَمْ مِنَ الْحَرَامِ فَمَنْ تَرَكَهَا اسْتِبْرَاءً لِدِينِهِ وَعِرْضِهِ فَقَدْ سَلِمَ وَمَنْ وَاقَعَ شَيْئًا مِنْهَا يُوشِكُ أَنْ يُوَاقِعَ الْحَرَامَ كَمَا أَنَّهُ مَنْ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ " .حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট এবং এ দুটির মাঝে অনেক সন্দেহজনক বিষয় আছে। তা হালাল হবে না হারাম হবে সেটা অনেকেই জানে না। যে লোক এই সন্দেহজনক বিষয়গুলো নিজের দ্বীন এবং মান-ইজ্জাতের হিফাযাতের উদ্দেশ্যে ছেড়ে দেবে সে নিরাপদ হল। যে লোক এর কিছুতে লিপ্ত হল তার হারাম কাজে লিপ্ত হওয়ারও সংশয় থেকে গেল। (উদাহরণস্বরূপ) নিষিদ্ধ এলাকার আশেপাশে যে লোক পশু চড়ায়, তার এতে প্রবেশের ভয় আছে। জেনে রাখ! প্রতিটি সরকারেরই কিছু সংরক্ষিত এলাকা থাকে। সাবধান! আল্লাহ তা’আলার সংরক্ষিত এলাকা হল ‘তাঁর হারাম করা বিষয়গুলো’।

হান্নাদ ওয়াকী হতে, তিনি যাকারিয়া ইবনু আবী যাইদা হতে, তিনি শা’বী হতে, তিনি নু’মান ইবনু বাশীর হতে, তিনি নাবী (ﷺ) হতে অনুরূপ অর্থে হাদীস বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌। একাধিক বর্ণনাকারী নুমান (রাঃ)-এর সূত্রে একই বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে হালাল-হারাম এবং সন্দেহজনক বিষয় নিয়ে খুব সহজ একটি নীতি শেখানো হয়েছে। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। কিন্তু এ দুটির মাঝখানে এমন কিছু বিষয় থাকে, যার সঠিক অবস্থা অনেক মানুষ জানে না। যে ব্যক্তি নিজের দ্বীন ও মান-সম্মান রক্ষার জন্য এসব সন্দেহজনক বিষয় ছেড়ে দেয়, সে নিরাপদ থাকে। আর যে ব্যক্তি বারবার সন্দেহের সীমায় যায়, তার হারাম কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এটিকে নিষিদ্ধ এলাকার পাশে পশু চরানোর সঙ্গে তুলনা করেছেন। পশু যত কাছে থাকবে, নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ার ঝুঁকিও তত থাকবে। আল্লাহর সংরক্ষিত সীমা হলো তাঁর হারাম করা বিষয়গুলো। তাই সন্দেহজনক আয়, লেনদেন বা কাজের সামনে থেমে যাওয়া দুর্বলতা নয়; বরং দ্বীন ও সম্মান রক্ষার সতর্ক পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হালাল ও হারাম উভয়ই স্পষ্টভাবে চিহ্নিত।
  • অনেক সন্দেহজনক বিষয়ের হুকুম সাধারণ মানুষ জানে না।
  • সন্দেহজনক বিষয় ছেড়ে দেওয়া দ্বীন ও সম্মান রক্ষার উপায়।
  • হারামের কাছাকাছি চললে তাতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন