১২/১১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২১৯ - মুদাব্বার গোলাম বিক্রির ঘটনা

মোদাব্বার গোলাম বিক্রয়

মুদাব্বার গোলাম বিক্রয়: একমাত্র সম্পদের ঘটনার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২১৯

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ دَبَّرَ غُلاَمًا لَهُ فَمَاتَ وَلَمْ يَتْرُكْ مَالاً غَيْرَهُ فَبَاعَهُ النَّبِيُّ ﷺ فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ النَّحَّامِ . قَالَ جَابِرٌ عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ الأَوَّلِ فِي إِمَارَةِ ابْنِ الزُّبَيْرِ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ لَمْ يَرَوْا بِبَيْعِ الْمُدَبَّرِ بَأْسًا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَكَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ بَيْعَ الْمُدَبَّرِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكٍ وَالأَوْزَاعِيِّ .

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

আনসার বংশের এক লোক মৃত্যুবরণ করল তার গোলামকে মুদাব্বার করার পর। সে লোকটি আর কোন সম্পদ রেখে যায়নি ঐ গোলামটি ব্যতীত। রাসূলুল্লাহ (ﷺ) একে বিক্রয় করলেন। তাকে কিনলেন নুআইম ইবনু আবদুল্লাহ ইবনু নাহহাম (রাঃ)। জাবির (রাঃ) বলেন, সে ছিল কিবতী বংশোদ্ভূত গোলাম। সে ইবনু যুবাইর (রাঃ)-এর খিলাফাতের প্রথম বছর মৃত্যুবরণ করেন।

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ বলেছেন। এটা বিভিন্ন সূত্রে জাবির (রাঃ) হতে বর্ণিত হয়েছে। এ হাদীস অনুযায়ী রাসূলুল্লাহ (ﷺ)-এর একদল বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিম আমল করেছেন। তারা মুদাব্বার গোলাম বিক্রয়ে কোন সমস্যা আছে বলে মনে করেন না। এই মত দিয়েছেন ইমাম শাফিঈ, আহ্‌মাদ ও ইসহাক। মুদাব্বার গোলাম বিক্রয় করাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর অপর একদল বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিম মাকরূহ্‌ বলেছেন। এই মত দিয়েছেন সুফিয়ান সাওরী, মালিক ও আওযাঈ। মালিক মৃত্যুবরণ করার পর গোলাম আযাদ হবে, এই শর্তে কোন গোলাম আযাদ করাকে "মোদাব্বার" বলা হয়। -অনুবাদক

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুদাব্বার করা একজন গোলামকে বিক্রির একটি ঘটনা এসেছে। আনসারদের এক ব্যক্তি তার গোলামকে মুদাব্বার করেছিলেন। পরে সেই ব্যক্তি মারা যান এবং গোলামটি ছাড়া আর কোনো সম্পদ রেখে যাননি। এই অবস্থায় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গোলামটিকে বিক্রি করেন। নুআইম ইবন আবদুল্লাহ ইবন নাহহাম (রাঃ) তাকে কিনে নেন। জাবির (রাঃ) আরও জানান, গোলামটি কিবতী বংশোদ্ভূত ছিল এবং ইবন যুবাইর (রাঃ)-এর শাসনের প্রথম বছরে মারা যায়। হাদিসটির মূল বক্তব্য হলো, মৃত ব্যক্তির আর কোনো সম্পদ না থাকার বিশেষ অবস্থায় মুদাব্বার গোলাম বিক্রি করা হয়েছিল। এখানে ব্যক্তিটির আর কোনো সম্পদ না থাকার তথ্যটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই ঘটনাটি বোঝার সময় এর সব শর্ত মনে রাখা জরুরি; সাধারণ সব পরিস্থিতিকে এই একটি ঘটনার সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত ব্যক্তি গোলামটি ছাড়া আর কোনো সম্পদ রেখে যাননি।
  • এই বিশেষ অবস্থায় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুদাব্বার গোলামটিকে বিক্রি করেন।
  • নুআইম ইবন আবদুল্লাহ (রাঃ) গোলামটিকে কিনেছিলেন।
  • ঘটনার সিদ্ধান্ত বুঝতে এর নির্দিষ্ট আর্থিক অবস্থা মনে রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন