১২/১৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২২৫ - তাজা ও শুকনা খেজুরের বিনিময় নিষেধ

মুহাকালা ও মুযাবানা ধরণের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ

তাজা খেজুরের বদলে শুকনা খেজুর বিক্রি কেন নিষিদ্ধ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২২৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، أَنَّ زَيْدًا أَبَا عَيَّاشٍ، سَأَلَ سَعْدًا عَنِ الْبَيْضَاءِ، بِالسُّلْتِ فَقَالَ أَيُّهُمَا أَفْضَلُ قَالَ الْبَيْضَاءُ . فَنَهَى عَنْ ذَلِكَ . وَقَالَ سَعْدٌ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يُسْأَلُ عَنِ اشْتِرَاءِ التَّمْرِ بِالرُّطَبِ فَقَالَ لِمَنْ حَوْلَهُ «أَيَنْقُصُ الرُّطَبُ إِذَا يَبِسَ». قَالُوا نَعَمْ . فَنَهَى عَنْ ذَلِكَ .حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ زَيْدٍ أَبِي عَيَّاشٍ، قَالَ سَأَلْنَا سَعْدًا فَذَكَرَ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَصْحَابِنَا .

সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ আইয়্যাশ যাইদ (রহঃ) বার্লির বিনিময়ে গম বিক্রয় করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সা’দ (রাঃ)-কে প্রশ্ন করলেনঃ তখন তিনি (সা’দ) বললেন, এ দু’টির মধ্যে কোনটি অপেক্ষাকৃত উত্তম? তিনি (যাইদ) বললেন, গম। তারপর তিনি (সা’দ) এ ধরনের বিক্রয় করা নিষেধ করলেন তিনি আরও বললেন, আমি তাজা খেজুরকে শুকনো খেজুরের বিনিময়ে বিক্রয় করা যায় কি-না সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রশ্ন করতে শুনেছি। তিনি তাঁর পাশের লোকদের প্রশ্ন করলেন যে, খেজুর শুকালে কি (ওজনে) কমে যায়? তারা বললেন, হ্যাঁ। তারপর এ ধরনের বিক্রয়কে তিনি নিষিদ্ধ করে দিলেন।

হান্নাদ বর্ণনা করেছেন ওয়াকী হতে, তিনি আব্দুল্লাহ ইবনু ইয়াযীদ হতে, তিনি যাইদ আবূ আইয়্যাশ (রহঃ) হতে, তিনি বলেন, সা’দ (রাঃ)-কে আমরা প্রশ্ন করলাম….উপরের হাদীসের মত। আবূ ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ্‌। এই হাদীস অনুযায়ী আলিমগণ আমল করেছেন। এই মত দিয়েছেন ইমাম শাফিঈ এবং আমাদের সাথীরাও।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে বার্লির বিনিময়ে গম বিক্রির একটি প্রশ্ন এসেছে। সা’দ (রাঃ) জানতে চাইলেন, দুটির মধ্যে কোনটি উত্তম। যখন বলা হলো গম উত্তম, তখন তিনি এ ধরনের বিক্রয় নিষেধ করলেন। এরপর তিনি তাজা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর বিক্রির বিষয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সিদ্ধান্ত জানান। নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেছিলেন, তাজা খেজুর শুকালে কি ওজনে কমে যায়? উপস্থিত লোকেরা হ্যাঁ বললে তিনি এই লেনদেন নিষিদ্ধ করেন। হাদিসের শিক্ষা হলো, এমন দুটি খাদ্যপণ্য বিনিময় করা ঠিক নয় যেখানে শুকানোর পর একটির পরিমাণ কমে যাওয়ার বিষয়টি জানা আছে। ফলে বাহ্যিকভাবে সমান মনে হলেও প্রকৃত বিনিময় সমান থাকে না। ব্যবসায় পণ্যের মান, অবস্থা ও পরিমাণ পরিষ্কারভাবে বিবেচনা করতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাজা খেজুর শুকালে কমে যাওয়ায় শুকনা খেজুরের বিনিময়ে তা বিক্রি নিষিদ্ধ।
  • বিনিময়ের আগে দুই পণ্যের মান ও পরিমাণের পার্থক্য দেখতে হবে।
  • অসম বা অনিশ্চিত বিনিময় থেকে দূরে থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন