৪৫/৩৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৪৬ - ক্রয়-বিক্রয়
তাজা খেজুরের বিনিময়ে শুকনো খেজুর ক্রয় করা
সুনানে আন-নাসায়ী : ৪৫৪৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৪৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَيْمُونٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ زَيْدٍ، عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرُّطَبِ بِالتَّمْرِ، فَقَالَ: «أَيَنْقُصُ إِذَا يَبِسَ؟» قَالُوا: نَعَمْ، فَنَهَى عَنْهُ
সা’দ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কে তাজা খেজুরের বিনিময়ে শুকনো খেজুর বিক্রি করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি (ﷺ) বলেন: তাজা খেজুর শুকালে কি কমে যায়? তারা বলেন: হ্যাঁ। তখন তিনি (ﷺ) তা থেকে নিষেধ করেন।
