৪৫/৩৭. অধ্যায়ঃ
অজানা নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে শুকনো খেজুরের স্তূপ বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৪৭
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الصُّبْرَةِ مِنَ التَّمْرِ، لَا يُعْلَمُ مَكِيلُهَا بِالْكَيْلِ الْمُسَمَّى مِنَ التَّمْرِ»
জাবির ইব্ন ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নির্দিষ্ট পরিমাণ তাজা খেজুরের বিনিময়ে খুরমার স্তূপ বিক্রয় করতে নিষেধ করেছেন, যার সঠিক পরিমাণ অজানা।
