১২/১৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২২৭ - ফসল পাকার আগে বিক্রি নিষেধ
ফল পরিপুষ্ট বা ব্যবহারের উপযোগী হওয়ার পূর্বে বিক্রয় করা নিষেধ
ফসল পাকার আগে বিক্রি নয়—ক্রেতা ও বিক্রেতার জন্য নির্দেশ
জামে‘ আত-তিরমিযী : ১২২৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২২৭
وَبِهَذَا الإِسْنَادِ أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى عَنْ بَيْعِ السُّنْبُلِ حَتَّى يَبْيَضَّ وَيَأْمَنَ الْعَاهَةَ نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَأَبِي سَعِيدٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ كَرِهُوا بَيْعَ الثِّمَارِ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلاَحُهَا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একই সনদ সূত্রে আরো বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শীষ জাতীয় ফসল (ধান, গম ইত্যাদি) বিক্রয় করতে নিষেধ করেছেন যতক্ষণ তা পেকে সাদা না হয় এবং দুর্যোগ থেকে নিরাপদ না হয়। তিনি বিক্রেতা ও ক্রেতা উভয়কেই নিষেধ করেছেন।
আনাস, আইশা, আবূ হুরাইরা, ইবনু আব্বাস, জাবির, আবূ সাঈদ ও যাইদ ইবনু সাবিত (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, ইবনু উমার (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ্। এ হাদীস অনুযায়ী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিম অমল করেছেন। ফল পরিপক্ক হওয়ার আগেই বিক্রয় করা তাদের মতে মাকরূহ্। এই মত পোষণ করেন ইমাম শাফিঈ, আহ্মাদ ও ইসহাকও।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ধান, গমের মতো শীষজাতীয় ফসল বিক্রির নিয়ম বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ফসল পেকে সাদা হওয়া এবং রোগবালাইয়ের আশঙ্কা কেটে যাওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিষেধ শুধু বিক্রেতার জন্য নয়; ক্রেতাকেও এমন লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। অর্থাৎ উভয় পক্ষের দায়িত্ব আছে চুক্তির আগে ফসলের অবস্থা দেখার। ফসল যদি এখনো না পাকে বা নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে তার ফলন ও মান নিশ্চিত নয়। হাদিসটি তাই অপরিপক্ব ফসল বিক্রি না করতে শেখায়। ইসলামি কৃষিপণ্য বিক্রয়ে পণ্যের প্রস্তুতি, দৃশ্যমান অবস্থা এবং সম্ভাব্য ক্ষতির ভয় কেটে যাওয়া গুরুত্বপূর্ণ। এতে লেনদেনের বিষয়টি পরিষ্কার থাকে এবং উভয় পক্ষ সতর্ক থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফসল পেকে সাদা হওয়ার আগে তা বিক্রি করা যাবে না।
- রোগবালাইয়ের আশঙ্কা কেটে যাওয়ার বিষয়টি দেখতে হবে।
- এই নিষেধাজ্ঞা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য।
