১২/১৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩০ - প্রতারণামূলক ও কাঁকর নিক্ষেপের বিক্রয় নিষেধ

প্রতারণামূলক ক্রয়-বিক্রয় নিষিদ্ধ

বাইউল গারার ও কাঁকর নিক্ষেপের বিক্রয় কেন নিষিদ্ধ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৩০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَنْبَأَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنْ بَيْعِ الْغَرَرِ وَبَيْعِ الْحَصَاةِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا بَيْعَ الْغَرَرِ . قَالَ الشَّافِعِيُّ وَمِنْ بُيُوعِ الْغَرَرِ بَيْعُ السَّمَكِ فِي الْمَاءِ وَبَيْعُ الْعَبْدِ الآبِقِ وَبَيْعُ الطَّيْرِ فِي السَّمَاءِ وَنَحْوُ ذَلِكَ مِنَ الْبُيُوعِ . وَمَعْنَى بَيْعِ الْحَصَاةِ أَنْ يَقُولَ الْبَائِعُ لِلْمُشْتَرِي إِذَا نَبَذْتُ إِلَيْكَ بِالْحَصَاةِ فَقَدْ وَجَبَ الْبَيْعُ فِيمَا بَيْنِي وَبَيْنَكَ . وَهَذَا شَبِيهٌ بِبَيْعِ الْمُنَابَذَةِ وَكَانَ هَذَا مِنْ بُيُوعِ أَهْلِ الْجَاهِلِيَّةِ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

প্রতারণামূলক ক্রয়-বিক্রয় করতে এবং কাঁকর নিক্ষেপে ক্রয়-বিক্রয় নির্ধারিত করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।

ইবনু উমার, ইবনু আব্বাস, আবূ সাঈদ ও আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ্‌। এ হাদীস অনুযায়ী বিশেষজ্ঞ আলিমগণ আমল করেছেন। তারা প্রতারণামূলক ক্রয়-বিক্রয় করাকে নিষিদ্ধ বলেছেন। ইমাম শাফিঈ বলেছেন, প্রতারণামূলক ক্রয়-বিক্রয়ের মধ্যে রয়েছে পানির মধ্যের মাছ, পলাতক গোলাম, শূন্যে উড়ন্ত পাখি বা অনুরূপ পর্যায়ের কোন কিছুর ক্রয়-বিক্রয়। কাঁকর নিক্ষেপে বিক্রয়ের ধরণ হলঃ যদি বিক্রেতা ক্রেতাকে বলে, তোমার দিকে আমি যখন কোন কাঁকর ছুড়ে মারবো তখন তোমার ও আমার মাঝে বাধ্যতামূলক হয়ে যাবে ক্রয়-বিক্রয় করাটা। এটা মুনাবাযা ধরণের ক্রয়-বিক্রয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এটাও জাহিলী যুগের প্রথা।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুই ধরনের ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। একটি হলো গারার বা প্রতারণা ও বড় ধরনের অনিশ্চয়তাযুক্ত বিক্রয়। অন্যটি হলো কাঁকর নিক্ষেপের মাধ্যমে বিক্রয় নির্ধারণ করা। বর্ণনায় বোঝানো হয়েছে, বিক্রেতা কাঁকর ছুড়ে বলত—কাঁকর নিক্ষেপ হলেই বিক্রয় চূড়ান্ত। এতে পণ্য দেখা, বেছে নেওয়া, মূল্য ও শর্ত বুঝে নেওয়ার স্বাভাবিক সুযোগ নষ্ট হয়। তাই এই ধরনের লেনদেন পরিষ্কার সম্মতি ও নিশ্চিত তথ্যের ওপর দাঁড়ায় না। ইসলামি ব্যবসায় ক্রেতা ও বিক্রেতা দুজনেরই জানা দরকার, কোন পণ্য কত দামে এবং কোন শর্তে বিক্রি হচ্ছে। হাদিসটি প্রতারণামূলক ক্রয়-বিক্রয় থেকে বাঁচতে এবং চুক্তির বিষয় স্পষ্ট রাখতে সরাসরি নির্দেশ দেয়। এতে উভয় পক্ষ বুঝে ও জেনে সিদ্ধান্ত নিতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গারার বা বড় অনিশ্চয়তাযুক্ত বিক্রয় থেকে বিরত থাকতে হবে।
  • কাঁকর নিক্ষেপে বিক্রয় চূড়ান্ত করার পদ্ধতি নিষিদ্ধ।
  • পণ্য, মূল্য ও শর্ত পরিষ্কার করে সম্মতির ভিত্তিতে লেনদেন করতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন