১২/১৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩১ - এক বিক্রয়ে দুই শর্ত নিষিদ্ধ
একই বিক্রয়ে দুই প্রকারের শর্ত নিষেধ
এক বিক্রয়ে দুই বিক্রয় নিষেধ—মূল্য ও শর্ত স্পষ্ট রাখুন
জামে‘ আত-তিরমিযী : ১২৩১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৩১
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنْ بَيْعَتَيْنِ فِي بَيْعَةٍ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عُمَرَ وَابْنِ مَسْعُودٍ .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ قَالُوا بَيْعَتَيْنِ فِي بَيْعَةٍ . أَنْ يَقُولَ أَبِيعُكَ هَذَا الثَّوْبَ بِنَقْدٍ بِعَشَرَةٍ وَبِنَسِيئَةٍ بِعِشْرِينَ وَلاَ يُفَارِقُهُ عَلَى أَحَدِ الْبَيْعَيْنِ فَإِذَا فَارَقَهُ عَلَى أَحَدِهِمَا فَلاَ بَأْسَ إِذَا كَانَتِ الْعُقْدَةُ عَلَى وَاحِدٍ مِنْهُمَا . قَالَ الشَّافِعِيُّ وَمِنْ مَعْنَى نَهْىِ النَّبِيِّ ﷺ عَنْ بَيْعَتَيْنِ فِي بَيْعَةٍ أَنْ يَقُولَ أَبِيعُكَ دَارِي هَذِهِ بِكَذَا عَلَى أَنْ تَبِيعَنِي غُلاَمَكَ بِكَذَا فَإِذَا وَجَبَ لِي غُلاَمُكَ وَجَبَ لَكَ دَارِي . وَهَذَا يُفَارِقُ عَنْ بَيْعٍ بِغَيْرِ ثَمَنٍ مَعْلُومٍ وَلاَ يَدْرِي كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى مَا وَقَعَتْ عَلَيْهِ صَفْقَتُهُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
দুই ধরণের বিক্রয় ব্যবস্থার মাধ্যমে (দুই ধরনের শর্তে) একই জিনিসের বিক্রয় করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
আবদুল্লাহ ইবনু আমর, ইবনু উমার ও ইবনু মাসঊদ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ্। এ হাদীস অনুযায়ী আলিমগণ আমল করেন। “বাইআতাইনে ফী বাইআতিন”-এর ব্যাখ্যায় একদল বিশেষজ্ঞ আলিম বলেছেনঃ ক্রেতাকে বিক্রেতা বলল, এই কাপড়টি দশ টাকায় যদি নগদ মূল্যে ক্রয় করা হয়, তবে বাকীতে ক্রয় করলে বিশ টাকা। এই দুটি বিক্রয় প্রস্তাবের মধ্যে কোন একটিকে কোন পক্ষই নাকচ করল না। কিন্তু কোন একটি প্রস্তাব যদি গ্রহণ করে নেয় এবং সে অনুযায়ী চুক্তি হয় তবে তাতে কোন সমস্যা নেই। ইমাম শাফিঈ বলেছেন, একই বিক্রয়ে দুই ধরণের বিক্রয় অন্তর্ভুক্ত করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। তার দৃষ্টান্ত হলঃ কোন লোক বলল, আমি তোমার নিকট এত টাকায় আমার এই ঘর বিক্রয় করব এই শর্তে যে, আমার নিকট তোমার গোলামটিও এত টাকায় বিক্রয় করতে হবে। তোমার গোলাম যখন আমার অধীনে আসবে আমার ঘরও তখন তোমার অধীনে চলে যাবে। এই প্রকারের ক্রয়-বিক্রয় ঐ ক্রয়-বিক্রয় হতে ভিন্ন যেখানে পণ্যের মধ্যে কোনটিরই মূল্য নির্ধারণ করা হয়নি বিধায় ক্রেতা ও বিক্রেতা উভয়ে বিক্রিত দ্রব্যের মূল্য সম্পর্কে অজ্ঞ থাকে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একই বিক্রয়ের মধ্যে দুই ধরনের বিক্রয়ব্যবস্থা রাখতে নিষেধ করেছেন। বর্ণনার ব্যাখ্যায় এমন উদাহরণ এসেছে—নগদে এক মূল্য এবং বাকিতে আরেক মূল্য বলা হলো, কিন্তু চুক্তি শেষ হওয়ার সময় কোন মূল্যটি গ্রহণ করা হলো তা ঠিক করা হয়নি। আবার একটি বিক্রয়কে আরেকটি বিক্রয়ের শর্তের সঙ্গে বেঁধে দেওয়ার উদাহরণও দেওয়া হয়েছে। মূল সমস্যা হলো, চুক্তির চূড়ান্ত মূল্য ও শর্ত পরিষ্কার না থাকা। ইসলামি ক্রয়-বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতা আলাদা হওয়ার আগে কোন একটি নির্দিষ্ট পদ্ধতিতে সম্মত হওয়া দরকার। তাই নগদ বা বাকির যে বিকল্পই নেওয়া হোক, চুক্তি সম্পন্ন করার সময় একটি মূল্য ও একটি নির্দিষ্ট শর্ত ঠিক করতে হবে। এতে বিরোধ ও অস্পষ্টতা কমে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- একই চুক্তিতে অনির্ধারিত দুই বিক্রয়পদ্ধতি রাখা যাবে না।
- নগদ বা বাকির মধ্যে একটি নির্দিষ্ট মূল্য চূড়ান্ত করতে হবে।
- বিক্রয়ের শর্ত ও মূল্য স্পষ্ট না হলে চুক্তি করা উচিত নয়।
