১২/২৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৪১ - স্বর্ণ-রূপা বিনিময়ে সুদ থেকে বাঁচার নিয়ম
মুদ্রার বিনিময়
স্বর্ণ-রূপা বিনিময়ের নিয়ম: সুদমুক্ত লেনদেনের শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ১২৪১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৪১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ نَافِعٍ، قَالَ انْطَلَقْتُ أَنَا وَابْنُ، عُمَرَ إِلَى أَبِي سَعِيدٍ فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ سَمِعَتْهُ أُذُنَاىَ هَاتَانِ يَقُولُ «لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ وَالْفِضَّةَ بِالْفِضَّةِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ لاَ يُشَفُّ بَعْضُهُ عَلَى بَعْضٍ وَلاَ تَبِيعُوا مِنْهُ غَائِبًا بِنَاجِزٍ» .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَأَبِي هُرَيْرَةَ وَهِشَامِ بْنِ عَامِرٍ وَالْبَرَاءِ وَزَيْدِ بْنِ أَرْقَمَ وَفَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَأَبِي بَكْرَةَ وَابْنِ عُمَرَ وَأَبِي الدَّرْدَاءِ وَبِلاَلٍ . قَالَ وَحَدِيثُ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ ﷺ فِي الرِّبَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ إِلاَّ مَا رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ كَانَ لاَ يَرَى بَأْسًا أَنْ يُبَاعَ الذَّهَبُ بِالذَّهَبِ مُتَفَاضِلاً وَالْفِضَّةُ بِالْفِضَّةِ مُتَفَاضِلاً إِذَا كَانَ يَدًا بِيَدٍ . وَقَالَ إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ . وَكَذَلِكَ رُوِيَ عَنْ بَعْضِ أَصْحَابِهِ شَيْءٌ مِنْ هَذَا وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ رَجَعَ عَنْ قَوْلِهِ حِينَ حَدَّثَهُ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ عَنِ النَّبِيِّ ﷺ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَرُوِيَ عَنِ ابْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ لَيْسَ فِي الصَّرْفِ اخْتِلاَفٌ .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ সাঈদ (রাঃ)-এর নিকট আমি ও ইবনু উমর (রাঃ) গেলাম। তিনি আমাদেরকে হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, আমার দুটো কানই রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেঃ তোমরা স্বর্ণের পরিবর্তে স্বর্ণ বিক্রয় কর না পরিমাণে সমান না রেখে। একইভাবে তোমরা রূপার পরিবর্তে রূপা বিক্রয় কর না পরিমাণে সমান সমান না রেখে। একটি অন্যটি হতে পরিমাণে কম-বেশি করা যাবে না। উপস্থিত বস্তুর পরিবর্তে অনুপস্থিত বস্তু বিক্রয় কর না।
আবূ বাকার, উমার, উসমান, আবূ হুরাইরা, হিশাম ইবনু আমির, বারাআ, যাইদ ইবনু আরকাম, ফাযালী ইবনু উবাইদ, আবূ বাক্রা, ইবনু উমার, আবূ দারদা ও বিলাল (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, সূদের অনুচ্ছেদে নাবী (ﷺ) হতে আবূ সাঈদ কর্তৃক বর্ণিত হাদীসটি হাসান সহীহ্। এ হাদীস অনুযায়ী বিশেষজ্ঞ সাহাবী ও তাবিঈগণ আমল করেছেন। তবে ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছেঃ “স্বর্ণের পরিবর্তে স্বর্ণ এবং রূপার পরিবর্তে রূপা নগদ আদান-প্রদানের ক্ষেত্রে পরিমাণে কম-বেশি করাতে তিনি কোন সমস্যা মনে করেন না। তিনি আরো বলেন, শুধুমাত্র ধার-কর্জের ক্ষেত্রেই (কম-বেশি করলে) সূদ হয়।” অন্য কতিপয় সাহাবী হতেও একইরকম বর্ণিত আছে। কিন্তু এও বর্ণিত আছে যে, তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর এই হাদীসটি আবূ সাঈদ (রাঃ) শুনানোর পর তিনি (ইবনু আব্বাস) তাঁর উপরোক্ত বক্তব্য বাতিল করেন। (আবূ ঈসা বলেন), উল্লেখিত দুটি মতের মধ্যে প্রথম মতই অনেক বেশি সহীহ্। আবূ সাঈদের হাদীস অনুযায়ী আলিমগণ আমল করেছেন। এই মত সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, শাফিঈ, আহমাদ ও ইসহাকেরও। ইবনুল মুবারাক বলেন, মুদ্রার বিনিময় জায়িয হওয়া প্রসঙ্গে কোন দ্বিমত নেই।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসে স্বর্ণ ও রূপা বিনিময়ের একটি পরিষ্কার নিয়ম বলা হয়েছে। স্বর্ণের বদলে স্বর্ণ বিক্রি করলে উভয় পক্ষের পরিমাণ সমান হতে হবে। একইভাবে রূপার বদলে রূপা বিনিময় করলেও কম-বেশি করা যাবে না। অর্থাৎ একই ধরনের মূল্যবান ধাতু বিনিময়ের সময় এক পক্ষ বেশি এবং অন্য পক্ষ কম নিলে তা গ্রহণযোগ্য নয়। হাদিসে আরও বলা হয়েছে, উপস্থিত স্বর্ণ বা রূপার বিনিময়ে অনুপস্থিত বস্তু বিক্রি করা যাবে না। এতে বোঝা যায়, স্বর্ণ-রূপা বিনিময় শুধু দাম ঠিক করলেই যথেষ্ট নয়; বিনিময়ের ধরনও পরিষ্কার হতে হবে। সুদমুক্ত লেনদেনের জন্য পরিমাণের সমতা এবং উভয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করা জরুরি। ব্যবসায়ী ও ক্রেতা উভয়েরই চুক্তির আগে ওজন, পরিমাণ এবং হস্তান্তরের অবস্থা যাচাই করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বর্ণের বদলে স্বর্ণ বিনিময়ে পরিমাণ সমান রাখতে হবে।
- রূপার বদলে রূপা বিনিময়ের সময় কম-বেশি করা যাবে না।
- উপস্থিত স্বর্ণ বা রূপার বদলে অনুপস্থিত বস্তু বিক্রি করা যাবে না।
- মুদ্রা ও মূল্যবান ধাতুর লেনদেনে চুক্তির শর্ত স্পষ্ট রাখা দরকার।
