১২/২৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৫০ - দুর্বল ক্রেতাকে প্রতারণা থেকে রক্ষার উপায়
যে লোক ক্রয়-বিক্রয়ের কালে প্রতারিত হয়
ক্রয়-বিক্রয়ে প্রতারণা নয়: দুর্বল ব্যক্তির সুরক্ষার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ১২৫০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৫০
حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، كَانَ فِي عُقْدَتِهِ ضَعْفٌ وَكَانَ يُبَايِعُ وَأَنَّ أَهْلَهُ أَتَوُا النَّبِيَّ ﷺ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ احْجُرْ عَلَيْهِ. فَدَعَاهُ نَبِيُّ اللَّهِ ﷺ فَنَهَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَصْبِرُ عَنِ الْبَيْعِ. فَقَالَ " إِذَا بَايَعْتَ فَقُلْ هَاءَ وَهَاءَ وَلاَ خِلاَبَةَ " .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ. وَحَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَقَالُوا يُحْجَرُ عَلَى الرَّجُلِ الْحُرِّ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ إِذَا كَانَ ضَعِيفَ الْعَقْلِ. وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ. وَلَمْ يَرَ بَعْضُهُمْ أَنْ يُحْجَرَ عَلَى الْحُرِّ الْبَالِغِ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এক ব্যক্তি খুবই দুর্বল ছিল। সে ক্রয়-বিক্রয় করত (কিন্তু ঠকে যেত)। নবী (ﷺ)-এর কাছে এসে তার পরিবারের লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! তাকে ক্রয়-বিক্রয় হতে বিরত থাকতে বলুন। নবী (ﷺ) তাকে ডেকে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করলেন। সে বলল, হে আল্লাহ্র রাসূল! ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার কাজটি আমার ধৈর্যের ঊর্ধ্বে। তিনি বললেনঃ যখন তুমি ক্রয়-বিক্রয় করবে তখন বলবে নগদ লেন-দেন হবে এবং যেন প্রতারণা না করা হয়।
আবূ ঈসা (রহঃ) বলেন, ইবনু উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আনাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ্ গারীব। এ হাদীস অনুযায়ী একদল আলিম আমল করেছেন। তারা বলেন, দুর্বল জ্ঞানের অধিকারী লোক স্বাধীন হলেও তাকে ক্রয়-বিক্রয় হতে বিরত রাখা উচিত। এই মত ইমাম আহ্মাদ ও ইসহাকের। অন্য একদল আলিমের মতে, প্রাপ্তবয়স্ক স্বাধীন লোকের উপর (আর্থিক লেন-দেনে) প্রতিবন্ধকতা (হাজর) আরোপ করা উচিত নয়।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে এমন একজন ব্যক্তির কথা এসেছে, যিনি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দুর্বল ছিলেন এবং সহজে ঠকে যেতেন। তার পরিবারের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তাকে ব্যবসা থেকে বিরত রাখার অনুরোধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিষেধ করলে তিনি জানান, ক্রয়-বিক্রয় ছেড়ে থাকা তার জন্য কঠিন। তখন তাকে একটি স্পষ্ট কথা বলে লেনদেন করার নির্দেশ দেওয়া হয়: আদান-প্রদান নগদ হবে এবং কোনো প্রতারণা চলবে না। এতে বোঝা যায়, দুর্বল ব্যক্তিকে শুধু বাদ দেওয়া নয়, তাকে নিরাপদ শর্তে লেনদেনের পথও দেখানো যেতে পারে। নিজের সীমাবদ্ধতা জানা এবং চুক্তির শুরুতেই প্রতারণা না করার শর্ত বলা গুরুত্বপূর্ণ। অপর পক্ষেরও দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়। হাদিসটি ব্যবসায় সতর্কতা, পরিষ্কার শর্ত এবং প্রতারণা থেকে সুরক্ষার বাস্তব শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্রয়-বিক্রয়ে দুর্বল ব্যক্তির অসুবিধাকে গুরুত্ব দিতে হবে।
- লেনদেনের শুরুতেই প্রতারণা না করার শর্ত বলা যেতে পারে।
- হাদিসে ওই ব্যক্তিকে নগদ আদান-প্রদানের কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে।
- কোনো ব্যক্তির দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকানো উচিত নয়।
