১২/৫৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৯১ - পণ্য হস্তগতের আগে বিক্রি না করা
খাদ্যশস্য ক্রয় করার পর তা হস্তগত হওয়ার পূর্বে বিক্রয় করা নিষেধ
পণ্য হস্তগতের আগে বিক্রি না করার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ১২৯১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৯১
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ " . قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَحْسِبُ كُلَّ شَيْءٍ مِثْلَهُ.قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا بَيْعَ الطَّعَامِ حَتَّى يَقْبِضَهُ الْمُشْتَرِي. وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِيمَنِ ابْتَاعَ شَيْئًا مِمَّا لاَ يُكَالُ وَلاَ يُوزَنُ مِمَّا لاَ يُؤْكَلُ وَلاَ يُشْرَبُ أَنْ يَبِيعَهُ قَبْلَ أَنْ يَسْتَوْفِيَهُ. وَإِنَّمَا التَّشْدِيدُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ فِي الطَّعَامِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ কোন লোক খাদ্যশস্য কিনে তা হস্তগত হওয়ার পূর্বে যেন বিক্রয় না করে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আমি মনে করি এই নির্দেশ প্রত্যেক বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য।
জাবির ইবনু উমার ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা (রহঃ) হাসান সহীহ্ বলেছেন। এ হাদীস অনুযায়ী বেশিরভাগ আলিম আমল করেছেন। কোন জিনিস কিনে হস্তগত হওয়ার পূর্বেই তা বিক্রয়কে তারা মাকরূহ্ বলেছেন। অন্য একদল আলিম বলেছেন, যদি কোন জিনিস খাদ্যশস্য বা পানীয় দ্রব্য না হয় এবং ওজন-পরিমাপ না করে তা ক্রয়-বিক্রয়ের প্রচলন থাকে তবে এরকম জিনিস কিনে হস্তগত হওয়ার পূর্বে বিক্রয় করা যেতে পারে। তাদের মতে উল্লেখিত নিষেধাজ্ঞা শুধু খাদ্যশস্যের ক্ষেত্রে প্রযোজ্য। ইমাম আহ্মাদ ও ইসহাক একথা বলেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো কেনা পণ্য বুঝে পাওয়ার আগে পুনরায় বিক্রি না করা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ খাদ্যশস্য কিনলে তা পূর্ণভাবে হস্তগত করার আগে যেন বিক্রি না করে। ইবন আব্বাস (রাঃ) বলেন, তার ধারণায় এই নীতি সব ধরনের বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য। বর্ণনার পরের অংশে উল্লেখ আছে, অধিকাংশ আলেম খাদ্যপণ্য ক্রেতার দখলে আসার আগে বিক্রি করাকে অপছন্দ করেছেন। কিছু আলেম মাপা, ওজন করা বা খাদ্য হিসেবে ব্যবহৃত নয়—এমন কিছু পণ্যের ক্ষেত্রে আলাদা সুযোগের কথা বলেছেন। তবে হাদিসের সরাসরি নির্দেশ খাদ্যশস্য সম্পর্কে। এর মূল শিক্ষা হলো, যে পণ্য এখনো বাস্তবে গ্রহণ করা হয়নি, তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বা দায় প্রতিষ্ঠিত হওয়ার আগেই তা বিক্রি না করা। এতে পণ্য সরবরাহ, মালিকানা ও দায় নিয়ে অস্পষ্টতা কমে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কেনা খাদ্যশস্য হস্তগত করার আগে পুনরায় বিক্রি করা উচিত নয়।
- বিক্রয়ের আগে পণ্য বাস্তবে বুঝে পাওয়া ও নিয়ন্ত্রণে নেওয়া জরুরি।
- মালিকানা, সরবরাহ ও ক্ষতির দায় পরিষ্কার রাখা দরকার।
- ইবন আব্বাস (রাঃ) নীতিটিকে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য মনে করেছেন।
