১৩/১২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩৪০ - জমির বিরোধে সাক্ষ্য, শপথ ও মিথ্যার পরিণতি

বাদীর দায়িত্ব হচ্ছে সাক্ষ্য-প্রমাণ হাজির করা এবং বিবাদীর দায়িত্ব হচ্ছে শপথ করা

সাক্ষ্য ও শপথ: জমির বিরোধে ন্যায়বিচারের নিয়ম

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩৪০

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَرَجُلٌ مِنْ كِنْدَةَ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ الْحَضْرَمِيُّ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي. فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضِي وَفِي يَدِي لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ . فَقَالَ النَّبِيُّ ﷺ لِلْحَضْرَمِيِّ " أَلَكَ بَيِّنَةٌ " . قَالَ لاَ. قَالَ " فَلَكَ يَمِينُهُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لاَ يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ. قَالَ " لَيْسَ لَكَ مِنْهُ إِلاَّ ذَلِكَ " . قَالَ فَانْطَلَقَ الرَّجُلُ لِيَحْلِفَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَمَّا أَدْبَرَ " لَئِنْ حَلَفَ عَلَى مَالِكَ لِيَأْكُلَهُ ظُلْمًا لَيَلْقَيَنَّ اللَّهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ " .قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالأَشْعَثِ بْنِ قَيْسٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ وَائِلِ بْنِ حُجْرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

ওয়াইল ইবনু হুজর (রাঃ) হতে বর্ণিতঃ

হাযরামাওত এলাকার একজন লোক এবং কিন্‌দার একজন লোক এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাজির হল। হাযরামী বলল, হে আল্লাহর রাসূল! আমার অল্পকিছু জমি জোরপূর্বক এই লোক দখল করে নিয়েছে। কিন্‌দী বলল, সেটা আমার জমি, আমার দখলেই আছে, সেটাতে তার কোন মালিকানা নেই। রাসূলুল্লাহ (ﷺ) হাযরামীকে বললেনঃ তোমার কাছে কোন প্রকারের সাক্ষী-প্রমাণ আছে কি? সে বলল, না। তিনি বললেনঃ তাহলে তোমাকে তার শপথের উপর নির্ভর করতে হবে। সে বলল, হে আল্লাহর রাসূল! এ লোকটি তো বদমাইশ, যে কোন ব্যাপারে শপথ করতে তার কোন দ্বিধা নেই, কোন কিছুতেই তার ভীতি-বিহবলতা নেই। তিনি বললেনঃ এটা ব্যতীত তোমার আর কোন উপায় নেই।বর্ণনাকারী বলেন, কিন্‌দী শপথের উদ্দেশ্যে এগিয়ে আসলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যদি অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে সে মিথ্যা শপথ করে তবে সে এমনভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে যে, আল্লাহ্ তা'আলা তার হতে (অসন্তোষে) মুখ সরিয়ে নিবেন।

উমার, ইবনু আব্বাস, আবদুল্লাহ ইবনু আমর ও আশআস ইবনু কাইস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ওয়াইল ইবনু হুজর (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা (রহঃ) হাসান সহীহ্‌ বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে জমির মালিকানা নিয়ে দুই ব্যক্তির বিরোধের ঘটনা এসেছে। একজন দাবি করেন, অন্য ব্যক্তি তার জমি দখল করেছে। অপরজন বলেন, জমিটি তার নিজের এবং তার দখলেই আছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দাবিদারের কাছে সাক্ষ্য-প্রমাণ চান। তিনি প্রমাণ দিতে না পারলে অপর পক্ষের শপথের ওপর নির্ভর করার কথা বলেন। দাবিদার আশঙ্কা প্রকাশ করেন যে প্রতিপক্ষ সহজেই মিথ্যা শপথ করতে পারে, তবুও বিচারিকভাবে তার কাছে অন্য উপায় ছিল না। পরে কঠিন সতর্কতা দেওয়া হয়: কেউ যদি মিথ্যা শপথ করে অন্যের সম্পদ অন্যায়ভাবে নেয়, সে কিয়ামতের দিন আল্লাহর অসন্তোষের মুখোমুখি হবে। হাদিসটি দেখায়, বিচার প্রমাণ ও নির্ধারিত পদ্ধতিতে চলে। তবে কোনো ব্যক্তি প্রক্রিয়ার সুযোগ নিয়ে মিথ্যা বললে বাহ্যিকভাবে সম্পদ পেলেও আল্লাহর কাছে দায়মুক্ত হয় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পত্তির দাবিতে সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব রয়েছে।
  • প্রমাণ না থাকলে বিচারিকভাবে অপর পক্ষের শপথ গ্রহণ করা হতে পারে।
  • মিথ্যা শপথ করে অন্যের সম্পদ নেওয়া গুরুতর অন্যায়।
  • বাহ্যিক রায় সত্য গোপনকারীকে আল্লাহর জবাবদিহি থেকে বাঁচায় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন