১/১০৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩৭ - হায়েজে সহবাসে দীনার ও অর্ধ দীনার
ঋতুবতীর সাথে সহবাসের কাফফারা
হায়েজে সহবাসের সাদকা: এক দীনার ও অর্ধ দীনারের বর্ণনা
জামে‘ আত-তিরমিযী : ১৩৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩৭
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ أَبِي حَمْزَةَ السُّكَّرِيِّ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «إِذَا كَانَ دَمًا أَحْمَرَ فَدِينَارٌ وَإِذَا كَانَ دَمًا أَصْفَرَ فَنِصْفُ دِينَارٍ».قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْكَفَّارَةِ فِي إِتْيَانِ الْحَائِضِ قَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ مَوْقُوفًا وَمَرْفُوعًا. وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ. وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ يَسْتَغْفِرُ رَبَّهُ وَلاَ كَفَّارَةَ عَلَيْهِ. وَقَدْ رُوِيَ نَحْوُ قَوْلِ ابْنِ الْمُبَارَكِ عَنْ بَعْضِ التَّابِعِينَ مِنْهُمْ سَعِيدُ بْنُ جُبَيْرٍ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَهُوَ قَوْلُ عَامَّةِ عُلَمَاءِ الأَمْصَارِ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ যখন রক্ত লাল থাকে তখন (সহবাস করলে) এক দীনার, আর যখন রক্ত পীতবর্ণ ধারণ করে তখন অর্ধ দীনার।
আবূ ঈসা বলেন, ‘ঋতুবতীর সাথে সহবাস করার কাফফারা’ সম্পর্কিত হাদীস ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সূত্রে দুইভাবে অর্থাৎ ‘মাওকূফ এবং মারফূ’ হিসাবে বর্ণিত হয়েছে। কিছু বিশেষজ্ঞ কাফফারা আদায়ের পক্ষে মত দিয়েছেন। ইমাম আহমাদ ও ইসহাক এই মতের সমর্থক। ইবনুল মুবারাক বলেন, সহবাসকারীকে কোন কাফফারা দিতে হবে না, বরং সে আল্লাহ তা’আলার নিকটে তাওবা করবে। কিছু তাবিঈও তাঁর অনুরূপ মত দিয়েছেন। সা’ঈদ ইবনু জুবাইর ও ইবরাহীম নাখঈও তাঁদের অন্তর্ভুক্ত। এটাই অধিকাংশ বিদ্বানগণের অভিমত।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে হায়েজ অবস্থায় সহবাসের ক্ষেত্রে রক্তের অবস্থার সঙ্গে সাদকার পরিমাণের কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, রক্ত লাল থাকলে এক দীনার, আর রক্ত পীতবর্ণ হলে অর্ধ দীনার। হাদিসের সঙ্গে আলোচনায় বলা হয়েছে, এই কাফফারার বর্ণনা ইবনু আব্বাস (রাঃ) থেকে মাওকুফ ও মারফু দুইভাবেই এসেছে এবং এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। তাই এই হাদিসের ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার। মূল শিক্ষা হলো, হায়েজে সহবাস নিষিদ্ধ বিষয় এবং তা নিয়ে অবহেলা করা যাবে না। বর্ণনায় সাদকার কথা এসেছে, কিন্তু এটাকে হায়েজে সহবাসের অনুমতি ভাবা ভুল হবে। বরং এটি ভুলের পর সংশোধনের একটি বর্ণিত দিক হিসেবে বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হায়েজে সহবাস নিষিদ্ধ কাজ; এটিকে হালকা করা যাবে না।
- রক্তের অবস্থার সঙ্গে সাদকার পরিমাণের বর্ণনা এসেছে।
- এই বিষয়ে আলেমদের মতভেদের কথা বর্ণনায় উল্লেখ আছে।
- ভুল হলে সংশোধন ও সতর্কতার পথে ফিরে আসা জরুরি।
