১/১০৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩৮ - হায়েজের রক্ত লাগা কাপড় ধোয়ার নিয়ম

কাপড় হতে হায়িজের রক্ত ধুয়ে ফেলা

হায়েজের রক্ত লাগা কাপড় ধোয়ার নিয়ম: হাদিসের ধাপে ধাপে শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّ امْرَأَةً، سَأَلَتِ النَّبِيَّ ﷺ عَنِ الثَّوْبِ يُصِيبُهُ الدَّمُ مِنَ الْحَيْضَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " حُتِّيهِ ثُمَّ اقْرُصِيهِ بِالْمَاءِ ثُمَّ رُشِّيهِ وَصَلِّي فِيهِ» .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَسْمَاءَ فِي غَسْلِ الدَّمِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الدَّمِ يَكُونُ عَلَى الثَّوْبِ فَيُصَلِّي فِيهِ قَبْلَ أَنْ يَغْسِلَهُ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ إِذَا كَانَ الدَّمُ مِقْدَارَ الدِّرْهَمِ فَلَمْ يَغْسِلْهُ وَصَلَّى فِيهِ أَعَادَ الصَّلاَةَ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا كَانَ الدَّمُ أَكْثَرَ مِنْ قَدْرِ الدِّرْهَمِ أَعَادَ الصَّلاَةَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ . وَلَمْ يُوجِبْ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ عَلَيْهِ الإِعَادَةَ وَإِنْ كَانَ أَكْثَرَ مِنْ قَدْرِ الدِّرْهَمِ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ الشَّافِعِيُّ يَجِبُ عَلَيْهِ الْغَسْلُ وَإِنْ كَانَ أَقَلَّ مِنْ قَدْرِ الدِّرْهَمِ وَشَدَّدَ فِي ذَلِكَ .

আসমা বিনতু আবূ বাক্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

এক মহিলা নবী (ﷺ)-এর নিকট হায়িযের রক্ত লাগা কাপড়ের বিধান সম্পর্কে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে তা তুলে ফেল, অতঃপর পানি দিয়ে তা আঙ্গুলের মাধ্যমে মলে নাও, অতঃপর তাতে পানি গড়িয়ে দাও, অতঃপর তা পরে নামায আদায় কর।

এ অনুচ্ছেদে আবূ হুরাইরা ও উম্মু ক্বাইস (রাঃ)-এর হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেন, আসমা (রাঃ)-এর এ হাদীসটি হাসান সহীহ। কাপড়ে হায়িযের রক্ত লেগে গেলে তা না ধুয়ে নামায আদায় করা যাবে কি না এ ব্যাপারে বিদ্বানদের মধ্যে মতের অমিল আছে। তাবেঈদের মধ্যে কিছু বিশেষজ্ঞ বলেছেন, যদি কাপড়ের রক্ত এক দিরহাম পরিমাণ হয় এবং তা না ধুয়েই ঐ কাপড় পরেই নামায আদায় করা হয় তাহলে নামায আবার আদায় করতে হবে। অপর দল বলেছে, রক্তের পরিমাণ এক দিরহামের বেশি হলেই আবার নামায আদায় করতে হবে। সুফিয়ান সাওরী ও ইবনুল মুবারাক একথা বলেছেন। কিছু সংখ্যক তাবেঈ এবং আহমাদ ও ইসহাকের মতে রক্তের পরিমাণ এক দিরহামের বেশি হলেও নতুন করে নামায আদায় করতে হবে না। ইমাম শাফিঈর মতে, কাপড়ে এক দিরহামের কম পরিমাণ রক্ত লাগলেও তা ধুয়ে নেয়া ওয়াজিব। তিনি এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মহিলা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে হায়েজের রক্ত লাগা কাপড়ের বিধান জানতে চান। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ধাপে ধাপে উত্তর দেন। প্রথমে আঙুল দিয়ে খুঁটে খুঁটে রক্ত তুলে ফেলতে বলেন। এরপর পানি দিয়ে তা আঙুলের মাধ্যমে মলে নিতে বলেন। তারপর তাতে পানি গড়িয়ে দিতে বলেন। এরপর সেই কাপড় পরে নামাজ আদায় করতে বলেন। এই হাদিস পবিত্রতার খুব ব্যবহারিক শিক্ষা দেয়। কাপড়ে রক্ত লাগলে কাপড় ফেলে দেওয়া বা অকারণ ভয় পাওয়ার দরকার নেই; বরং ঠিকভাবে ধুয়ে নেওয়া দরকার। এখানে পবিত্রতা, নামাজের প্রস্তুতি এবং নাপাকি দূর করার সহজ পদ্ধতি একসাথে এসেছে। হাদিসটি দৈনন্দিন জীবনের জন্য খুব সরাসরি ও দরকারি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাপড়ে হায়েজের রক্ত লাগলে তা ধুয়ে পরিষ্কার করতে হবে।
  • রক্ত আগে খুঁটে তুলে নেওয়ার নির্দেশ এসেছে।
  • পানি দিয়ে মলে ও পানি ঢেলে কাপড় পরিষ্কার করা যায়।
  • পরিষ্কার করার পর সেই কাপড় পরে নামাজ আদায় করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন